টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৩:১৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৩৯

টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় তারা।

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্রেক্সে প্রথমার্ধে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৭ মিনিটে ভারতের পাত্রি হারসে শৈলেষের গোলে এগিয়ে যায় ভারত।

পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। ৩৭ মিনিটে নাজমুল আহমেদের শট গোলবারের উপর দিয়ে চলে যায়।

বিরতির পর বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৫৮ মিনিটে ইবনে আহাদ শাকিলের কর্নারে সতীর্থের হেড সাইডবারের পাশ দিয়ে গেলে সুযোগ হাতছাড়া হয়। ৭৩ মিনিটে একজনের শট তো ভারতের গোলরক্ষক কোনোভাবে রুখে দেন।

বারবার আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হওয়ার পর স্বস্তির পেনাল্টি পায় বাংলাদেশ। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটের ওই পেনাল্টি থেকে সমতা ফেরানো গোল এনে দেন আশিকুর রহমান। তাতে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।

আর টাইব্রেকারে দারুণ দক্ষতা দেখান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। তাতে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি, কামরান উদ্দিন ও রোস্তম ইসলাম।

আগামী ৩ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ পাকিস্তান। নেপালকে দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম