টাইব্রেকারে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ২০:৪১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২০:৪৩

পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরায় আরামবাগ গ্রুপ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করতে টাইব্রেকারের ঘটনা ঘটল ফেডারেশন কাপে। রবিবার পেনাল্টি শুট আউটে চট্টগ্রাম আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়াসংঘ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপ থেকে আগেই শেষ আট নিশ্চিত করে মুখোমুখি হয়েছিল আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী। এদিন তাদের লড়াই ছিল গ্রুপ সেরা হওয়ার। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ায় পয়েন্ট ও গোলব্যবধান সমান ছিল তাদের। তাই গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই দলই তাদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারায়। এক ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ খেলতে নামে আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী।

উজবেক ইকবাল নরমাতোভিচ, রাজন মিয়া, রবিউল হাসান ও নাইজেরিয়ান কিংসলে চুকবুদি আরামবাগের হয়ে টাইব্রেকারে গোল করেন। আর কেস্তো কুমার বোস ও কিরগিজ দানিয়েল নিল আরমাহ টাগো পরাস্ত করেন আরামবাগ গোলরক্ষককে।

স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন আরামবাগ শেষ আটে লড়বে ‘সি’ গ্রুপের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়াচক্র কিংবা আবাহনী লিমিটেডকে। আর গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লড়বে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নকে।

শুরুতে দাপট ছিল চট্টগ্রাম ক্লাবের। অষ্টম মিনিটে লিড নেয় তারা। মিডফিল্ডার আরমাহ টাগো মাঝমাঠ থেকে বল নিয়ে নাইজেরিয়ান আওয়ালা মাগালানকে বক্সের মধ্যে পাঠান। আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল তাকে আটকাতে সামনে এগিয়ে যান। কিন্তু এর আগেই মাগালান তার মাথার উপর দিয়ে বল জালে জড়ান।

দুই মিনিট পর আরামবাগ সুযোগ নষ্ট করে। নরমাতোভিচের হেড কাছের পোস্ট ঘেষে মাঠের বাইরে চলে যায়। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চট্টগ্রাম আবাহনী। বাঁপায়ের শটে কাছের পোস্ট দিয়ে ২-০ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড মোমোদো বাহ।

৪০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে গিয়েও নিরাপদে থাকতে পারেনি আবাহনী। আক্রমণে আসা জাহিদকে রুখতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করে তারা। তাতে পেনাল্টি থেকে গোল করেন নরমাতোভিচ। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে দর্শনীয় ভলিতে আরামবাগকে সমতায় ফেরান শাহরিয়ার বাপ্পী। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম