রোনালদো গোল পাবেন বিশ্বাস জুভেন্টাস কোচের

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ১৯:০৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:১১

রোনালদো গোল পাবেন বিশ্বাস জুভেন্টাস কোচের সিরি এ’তে ৭ গোল করলেও জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে একটি গোলও পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির বিশ্বাস, ম্যানইউর বিপক্ষে বুধবার রাতে এই গোলখরা কাটাবেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা। দিবাগত রাত ২টায় ম্যানইউকে স্বাগত জানাবে জুভেন্টাস।

জুভেন্টাসে চুক্তি করার পর চ্যাম্পিয়নস লিগে বেশি খেলতে পারেননি রোনালদো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দেখেন লাল কার্ড। ইয়ং বয়েজের বিপক্ষে ছিলেন নিষিদ্ধ। সবশেষ ওল্ড ট্র্যাফোর্ডে সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে নেমেছিলেন। ১-০ ব্যবধানের ওই জয়ে পাউলো দিবালাকে দিয়ে গোল করান পর্তুগিজ উইঙ্গার।

কিন্তু এনিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ গোলখরায় ভুগছেন রোনালদো। সবশেষ গোলটি করেন গত এপ্রিলে, রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের বিপক্ষে। অ্যালেগ্রির বিশ্বাস, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের অপেক্ষা ফুরাবে বুধবার। জুভেন্টাস কোচ বলেছেন, ‘সে গোল করবে (বুধবার)। প্রথম ম্যাচে বেশিক্ষণ খেলতে পারেনি সে। দ্বিতীয় ম্যাচে তো খেলেইনি। পরের ম্যাচে খেলে গোল করাল সে। আমি বোঝাতে চাচ্ছি সে চ্যাম্পিয়নস লিগে বেশি এখন পর্যন্ত বেশি ম্যাচ খেলেনি।’

তুরিন সফরে ইতিহাস ম্যানইউর পক্ষে। চ্যাম্পিয়নস লিগে ১৯৯৯ ও ২০০৩ সালে সবশেষ দুইবার জুভেন্টাসের মাঠে জিতেছে তারা। কিন্তু তারপর থেকে টুর্নামেন্টে ৩৫টি হোম ম্যাচ খেলে একটিও হারেনি ইতালিয়ান জায়ান্টরা। আজও সেই ধারাবাহিকতা ধরে রাখলেই দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠবে জুভেন্টাস। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের