এএফসি ফুটবলে কঠিন গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৯:৫৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২০:১১

প্রথম পর্বের ১১টি গ্রুপ এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের প্রথম পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কার সঙ্গে। আগামী মার্চে বাহরাইনে হবে এই গ্রুপের লড়াই।

বাহরাইন ও ফিলিস্তিন শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে। বাংলাদেশের কোচ জেমি ডে তাই বেশ চিন্তিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। তারপরও ইতিবাচক ফলের জন্য সাধ্যমতো লড়াই করবো।’

টুর্নামেন্টের জন্য যত দ্রুত সম্ভব প্রস্তুতি শুরু করতে চান জাতীয় দলের ইংলিশ কোচ, ‘এএফসি ফুটবলের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। ঘরোয়া প্রতিযোগিতার খেলা দেখেই মূলত দল গড়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ফুটবলারদেরও দলে ডাকা হবে। কয়েকজন প্রবাসী ফুটবলারের সঙ্গে আমি যোগাযোগও করেছি।’

২০২০ সালের জানুয়ারিতে হবে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের মূল পর্ব। বাছাই পর্বের ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপের সঙ্গে মূল পর্বে সরাসরি খেলবে স্বাগতিক থাইল্যান্ড। সেখান থেকে সেরা তিনটি দল ২০২০ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম