এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের কঠিন গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৩:৩৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৩:৩৭

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের কঠিন গ্রুপে বাংলাদেশ গত সেপ্টেম্বরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল হিসেবে সরাসরি দ্বিতীয় পর্বের টিকিট পায়। এই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

দ্বিতীয় পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে চীন, মিয়ামনার ও ফিলিপাইনকে। এই পর্বের খেলা হবে মিয়ানমারে। এছাড়া ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, লাওস, ভিয়েতনাম ও ইরান লড়াই করবে।

৮ দল নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ হবে দ্বিতীয় পর্ব। সেখান থেকে সেরা চার দল থাইল্যান্ডে মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মূল পর্বে আগে থেকেই জায়গা নিশ্চিত করে রেখেছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে মূল পর্ব হওয়ার কথা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের