জার্মানি দলে ফিরলেন রয়েস, বিশ্রামে টের স্টেগেন

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১৪:৪১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৪:৪১

গোলরক্ষক টের স্টেগেন উয়েফা নেশনস লিগে রেলিগেশন শঙ্কায় জার্মানি। নেদারল্যান্ডস ম্যাচের ওপর নির্ভর করছে তাদের লিগ ‘এ’তে টিকে থাকা। কঠিন এই মিশনের জন্য দল ঘোষণা করেছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ।

১৯ নভেম্বর নেশনস লিগ খেলার চার দিন আগে প্রীতি ম্যাচে মাঠে নামবে জার্মানি। সামনের আন্তর্জাতিক ফুটবল বিরতির এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ল্যোভ বিশ্রাম দিয়েছেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্ড্রে-টের স্টেগেন ও ডিফেন্ডার জেরোম বোয়াটেংকে। তবে ফিরিয়েছেন তিনি মিডফিল্ডার মার্কো রয়েসকে।

কাঁধে সামান্য আঘাত পেয়েছেন টের স্টেগেন। জার্মান কোচ এই গোলরক্ষককে নিয়ে ঝুঁকি নেননি। বোয়াটেং সুস্থ থাকলেও তাকে বিশ্রাম দিয়েছেন ল্যোভ।

নেশনস লিগে খেলা দুই ম্যাচের একটিতে হেরেছে জার্মানি, অন্যটিতে করেছে ড্র। রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর নতুন এই লিগেও খারাপ সময় যাচ্ছে তাদের। লিগ ‘এ’তে রেলিগেশন শঙ্কায় রয়েছে দলটি। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটি জিততেই হবে টিকে থাকতে হলে। ঘরের মাঠে ১৯ নভেম্বর তারা মুখোমুখি ডাচদের। এই ম্যাচ খেললেও চার দিন আগে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে থাকছেন না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টোনি ক্রোস। গোল ডটকম

স্কোয়াড:

গোলরক্ষক: বার্নড লিনো, মানুয়েল নয়ার, কেভিন ট্রাপ; ডিফেন্ডার: মাথিয়াস গিনটার, ইয়োনাস হেক্টর, ম্যাটস হামেলস, থিলো কেরার, অ্যান্টোনিও রুডিগার, নিকো শুলস, নিকলাস সুলো, জোনাথান তাহ; মিডফিল্ডার: ইউলিয়ান ব্রান্ট, ইউলিয়ান ড্রাক্সলার, লিয়োন গোরেৎস্কা, কাই হাভার্টস, ইয়াশুয়া কিমিখ, টোনি ক্রোস, থোমাস ম্যুলার, মার্কো রয়েস, সেবাস্টিয়ান রুডি, লিরয় সেন; ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার, মার্ক উচ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের