পিএসজির কাছে আরও চান নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:৩৬

পিএসজির কাছে আরও চান নেইমার ছুটছে প্যারিস সেন্ত জার্মেইয়ের জয়রথ। এদিনসন কাভানির হ্যাটট্রিটকে মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি। উরুগুইয়ান স্ট্রাইকারের পারফরম্যান্সে সন্তুষ্ট নেইমার পিএসজির কাছ থেকে আরও চাইছেন।

লিগ ওয়ানডে টানা ১৩ ম্যাচ জিতেছে পিএসজি। চলতি মৌসুমে এখনও পর্যন্ত খেলা সব ম্যাচেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে তারা। রবিবার মোনাকোর মাঠ থেকেও ফিরেছে তারা জয় নিয়ে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নেইমার লক্ষ্যভেদ করার আগে হ্যাটট্রিক পূরণ করেন কাভানি।

স্তাদে লুইস টু’তে পঞ্চম মিনিটে কাভানি এগিয়ে নেন পিএসজিকে। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৫৩ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। তার এই গোল উৎসবে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে স্কোরশিটে নাম লেখান নেইমার।

টানা ১৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি ১৩ পয়েন্টে এগিয়ে থেকে। জয়ের তৃপ্তির সঙ্গে সতীর্থ কাভানি পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরেছে নেইমারের কণ্ঠে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘গোলের জন্য আমি খুব, খুব খুশি এবং বিশেষ করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায়।’ সঙ্গে যোগ করেছেন, ‘এদির (কাভানি) হ্যাটট্রিক... শুধু ও নিজে খুশি নয়, আমরাও ভীষণ খুশি ওর গোলগুলোর জন্য। ও আমাদের নাম্বার নাইন।’

একের পর এক জয় তুলে নিয়ে নতুন রেকর্ড লিখছে পিএসজি। তবু দলের কাছে আরও চাওয়া সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের, ‘আশা করি আমাদের জয়ের ধারা এভাবেই সচল থাকবে। একই সঙ্গে রেকর্ডটা আরও অনেক বাড়িয়ে নিতে পারব।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি