ম্যারাডোনার বিশ্বাস আর্জেন্টিনা দলে ফিরবেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:৪৮

ম্যারাডোনার বিশ্বাস আর্জেন্টিনা দলে ফিরবেন মেসি বিশ্বকাপের পর আর্জেন্টিনা চার ম্যাচ খেললেও ছিলেন না লিওনেল মেসি। আবারও জাতীয় দলে তাকে দেখা যাবে কিনা সেটা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে ডিয়েগো ম্যারাডোনার বিশ্বাস, কোনও এক সময় ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার।

সবশেষ মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে। তারপর গুয়েতেমালা, কলম্বিয়া, ইরাক ও ব্রাজিলের বিপক্ষে নিজেকে গুটিয়ে নেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। মেক্সিকোর বিপক্ষে পরের দুটি প্রীতি ম্যাচেও নেই তিনি। তার ফেরার অপেক্ষায় ফুটবল ভক্তরা, ম্যারাডোনাও।

ভবিষ্যতে আর্জেন্টিনায় মেসিকে দেখা যাবে কিনা প্রশ্নে ম্যারাডোনা বলেছেন, ‘আমি মনে করি। দেখা যাক কী হয়। কারণ সেটা যদি না হয় তাহলে আমরা বিপদে পড়ব।’

এই বছরের শুরুতে মেসির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা। সাবেক কোচ ও অধিনায়ক কিন্তু তার সমালোচনা করার কথা অস্বীকার করলেন। জনসম্মুখে কখনও মেসির নিন্দা করেননি বললেন ৫৮ বছর বয়সী এই ফুটবল লিজেন্ড, ‘লিও আমার বন্ধু এবং আমি কখনও জনসম্মুখে একজন বন্ধুকে নিয়ে খারাপ কথা বলি না। আমি সামনেই জবাব দেই, সাক্ষাৎকারে নয়।’

বরং মেসির প্রশংসা ঝরল ম্যারাডোনার কণ্ঠে, ‘তার সম্পর্কে আমি যেটা বলতে পারি সেটা হলো সে একজন ফেনোমেনন এবং এর বেশি কিছু নয়। দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা ২০ বার টয়লেটে যায় (ম্যাচের আগে), কিন্তু আমি কখনও মেসির নাম উল্লেখ করিনি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের