শেষ মুহূর্তের গোলে স্পেনকে হারাল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ১০:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১১:৫৯

জেদভাজের শেষ মুহূর্তের গোলে জিতল ক্রোয়েশিয়া গত সেপ্টেম্বরে ৬-০ গোলে স্পেনের কাছে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েশিয়া। দুই মাস পর তারই প্রতিশোধ তারা নিলো ৩-২ গোলে স্প্যানিশদের হারিয়ে। বৃহস্পতিবার ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিতে উয়েফা নেশনস লিগে গ্রুপ চারের লড়াই জমিয়ে তুলেছে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গ্রুপে চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে স্পেন। কিন্তু নকআউটে খেলার ভাগ্য আর তাদের হাতে নেই। ৩ ম্যাচে সমান ৪টি করে পয়েন্ট নিয়ে রবিবার ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ওই ম্যাচের জয়ী দল শীর্ষে থেকে শেষ করবে গ্রুপ পর্ব, আর নিশ্চিত করবে সেরা চার। শুধু দুই দলের ড্রই স্পেনের শীর্ষস্থান ধরে রাখতে পারে।

দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো স্পেনের বিপক্ষে ক্রোয়েটদের জয়ের নায়ক তিন জেদভাজ। প্রথমবার জাতীয় দলের হয়ে গোল করলেন, তার জোড়া লক্ষ্যভেদে নেশনস লিগের নকআউট খেলার আশা বাঁচিয়ে রাখল তারা।

জাগরেবে স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচের গোলে ৫৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দুই মিনিট পরই স্পেনের জার্সিতে প্রথম গোল করে সমতা ফেরান দানি কেবায়োস। জেদভাজ ৬৯ মিনিটে খুব কাছ থেকে লক্ষ্যভেদী হেডে আবার এগিয়ে দেন ক্রোয়েটদের। কিন্তু ৭৮ মিনিটে সের্হিয়ো রামোসের পেনাল্টি গোল হতাশ করেছিল তাদের। তবে আশা হারায়নি স্বাগতিকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিচু শটে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে গেয়াকে পরাস্ত করেন জেদভাজ।

সেমিফাইনালে উঠতে আত্মবিশ্বাসী ক্রোয়েট কোচ জ্লাৎকো দালিচ, ‘আমাদের এই জয় উপভোগ করতে হবে এবং আমাদের সেরাটা খেলতে হবে পরের ম্যাচে। আমি নিশ্চিত ইংল্যান্ডকে হারানোর যোগ্যতা আমাদের আছে।’ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর স্মৃতি এখনও যে অমলিন।

লিগের আরেক ম্যাচে মিচি বাতশুয়াইয়ের জোড়া গোলে ২-০ তে আইসল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম। দুই নম্বর গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। নকআউট নিশ্চিত করতে রবিবার গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়ানরা। অন্তত ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট সুইসদের। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী