মেক্সিকোকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১০:১০আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৩:২৮

আর্জেন্টিনাকে এগিয়ে নেন ফুনেস মোরি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আগের ম্যাচে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই ধাক্কা এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে কাটিয়ে উঠলো আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে তারা মেক্সিকোকে হারিয়েছে ২-০ গোলে।

লিওনেল মেসি এখনও দলের বাইরে। রাশিয়া বিশ্বকাপের ভরাডুবির পর থেকে জাতীয় দলের জার্সিতে আর গায়ে জড়াননি তিনি। কবে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। অধিনায়ক দলের সঙ্গে না থাকলেও তরুণ খেলোয়াড়দের নিয়ে জয়ের পথে ফিরেছেন অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।

স্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে মেক্সিকোর বিপক্ষে কঠিন লড়াই করে আর্জেন্টিনা জিতেছে ডিফেন্ডার ও আত্মঘাতী গোলে। সেট পিচ থেকে ডিফেন্ডার রামিরো ফুনেস মোরির পর ইসাক ব্রিজুয়েলা নিজেদের জালে বল জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি।

শুরুতে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছিল মেক্সিকো। প্রথম দুই মিনিটেই ২-০ গোলে এগিয়ে যেতে পারতো কনকাকাফ অঞ্চলের দলটি। প্রথম চেষ্টায় বল আঘাত করে বারে, এরপর গোলরক্ষকের দারুণ সেভে রক্ষা পায় আর্জেন্টিনা।

ঘুরে দাঁড়ানো স্বাগতিকরা ৪৪ মিনিটে প্রথমবার খোলে প্রতিপক্ষের গোলের দরজা। বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া পাউলো দিবালার ফ্রি কিক চমৎকার হেডে জালে জড়ান ফুনেস মোরি। এই ডিফেন্ডারের গোলেই লিড পায় আর্জেন্টিনা।

এরপর ৮৩ মিনিটে তারা দ্বিতীয় গোল পায় আত্মঘাতী থেকে। ডান প্রান্ত থেকে সারাভিয়া ক্রস করেছিলেন, উদ্দেশ্য ছিল মাউরো ইকার্দি। তবে আর্জেন্টাইন স্ট্রাইকারের পথ আটকাতে গিয়ে ব্রিজুয়েলা নিজেদের জালে জড়িয়ে দেন বল।

তাতে এক ম্যাচ বিরতি দিয়ে আবার জয়ের পথে ফিরলো আর্জেন্টিনা। পরের ম্যাচে তারা আবারও মুখোমুখি হবে মেক্সিকোর। বুধবারের ম্যাচটি হবে স্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের