পর্তুগাল দলে না থেকেও আছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৮:০৮

ক্রিস্তিয়ানো রোনালদো রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। এই বছর আর ফেরা হচ্ছে না তার। কিন্তু কোচ ফের্নান্দো সান্তোস জানালেন, এখনও দলের গুরুত্বপূর্ণ অংশ জুভেন্টাস তারকা।

২০১৬ সালের ইউরো ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতেই চোট নিয়ে ছিটকে যান রোনালদো। তবে ডাগআউটে কোচের সঙ্গে দাঁড়িয়ে থেকে সতীর্থদের নির্দেশনা দিয়ে গেছেন ঠিকই। ওইদিন মাঠে না থেকেও দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ব্যালন ডি’অর জয়ী। এবার আক্ষরিক অর্থেই দলে না থাকলেও সান্তোস জানালেন রোনালদোর গুরুত্বের কথা।

কিন্তু রাশিয়া বিশ্বকাপের পর পর্তুগাল ৫ ম্যাচ খেলেছে পর্তুগাল। দলের প্রাণভোমরাকে ছাড়াও অজেয় থেকেছে তারা তিনটি জয় ও দুটি ড্রয়ে। সবশেষ ইতালির সঙ্গে ড্র করে সবার আগে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়নরা।

পর্তুগালের শীর্ষ গোলদাতাকে নিয়ে সান্তোস সাংবাদিকদের বলেছেন, ‘কোনও সন্দেহ নেই। আমি জানি না আপনাদেরও কোনও সন্দেহ আছে কিনা। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো এখনও এই দলেরই অংশ।’

মিলানে ইতালির সঙ্গে গোলশূন্য ড্রয়ে দলের পারফরম্যান্স নিয়ে খুশি হননি সান্তোস। তবে তিন নম্বর গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করায় উচ্ছ্বসিত পর্তুগাল কোচ, ‘আমি সন্তুষ্ট। এই ধরনের টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা সবসময় পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ। এটা পর্তুগিজ ফুটবলের মান দেখিয়েছে। এমন কঠিন খেলায় প্রত্যাশার চেয়ে ভোগান্তি হয়েই থাকে।’

মঙ্গলবার টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম