আবাহনীর হ্যাটট্রিক নাকি বসুন্ধরার প্রথম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৯

ম্যাচ শেষে এই ট্রফি থাকবে শুধু একজনের হাতে আজ শুক্রবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হতে যাচ্ছে। আবাহনী মুখোমুখি হবে নবাগত বসুন্ধরা কিংসের। বিকাল সাড়ে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি অন্যরকম গুরুত্ব বহন করছে। ম্যাচটি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

ফাইনালকে ঘিরে দুদলের সামনেই অনেক প্রাপ্তির হাতছানি। ফেডারেশন কাপে ১০ বার করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে আবাহনী ও মোহামেডানের। আকাশি-নীল জার্সিধারীরা এবারের ৩০ তম আসর জিততে পারলেই আরো এক ধাপ এগিয়ে যাবে। এছাড়া তাদের সামনে আবারো হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। ১৯৯৭, ১৯৯৯ ও ২০০০ সালে টানা তিন বার জিতে প্রথম হ্যাটট্রিক শিরোপা জেতার কীর্তি আছে আবাহনীর।আর এএফসি কাপে অংশ নেওয়ার বিষয়টি তো আছেই।

নবাগত বসুন্ধরা কিংসের বেলাতেও তাই। অভিষেকেই চ্যাম্পিয়ন হতে পারলে ইতিহাসের খাতায় নাম উঠবে দলটির। তাদের সামনেও তখন থাকবে এএফসি কাপে প্রতিনিধিত্ব করার সুযোগ।

তাই দুদলই এমন সুযোগ হাতছাড়া করতে চাইছে না। ট্রফি জিতে মৌসুমের প্রথম আসরটি রঙিন করে রাখতে চাইছে। আবাহনীর কোচ জাকারিয়া বাবুর কণ্ঠে পাওয়া গেলো তেমনই সুর, ‘ফাইনালের জন্য আমরা প্রস্তুত। স্বাভাবিক নিয়মে আবাহনী আবাহনীর জায়গায় চলে এসেছে। আশা করি গত দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে এবারো চ্যাম্পিয়ন হতে পারবে।’

সেমিফাইনালে শেখ জামালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল খেলছে আবাহনী। গোল করার পাশাপাশি গোল হজমও করতে হয়েছে। রক্ষণ নিয়ে অবশ্য কোচ খুব একটা চিন্তিত নন, ‘আক্রমণে যাওয়া খেলার একটি অংশ। আবার প্রতিপক্ষও আক্রমণে আসবে। সুতরাং এই জায়গায় আলাদা কোনো সেশন নিয়ে আমি কাজ করছি না। কাউকেও দোষারোপও করছি না। খেলোয়াড়দের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। তারা ভালো খেলে ট্রফি জিততে পারবে।’

প্রতিপক্ষ বসুন্ধরা কিংসকে নিয়ে বিশেষ কোনও দৃষ্টি দিচ্ছেন  না আবাহনীর কোচ। অন্য সব প্রতিপক্ষের মতোই দেখছেন তাদের, ‘ফাইনালে অন্য দলের মতো বসুন্ধরাকে একই প্রতিপক্ষ ভাবছি। আলাদাভাবে চিন্তা করছি না। স্বাভাবিক নিয়মেই আমরা খেলবো।’

কোচ হিসেবে জাকারিয়া বাবুর দ্বিতীয় ফাইনাল। এর আগে ২০১০ সালে বিজেএমসিকে ফাইনালে নিয়ে তুলেছিলেন। এবারের ফাইনালে আবাহনীকে ফেভারিট মেনে এই কোচের প্রত্যাশা, ‘আমার ক্লাবকেই ফেভারিট মনে করছি। শেষ দুটো ম্যাচে আমরা দুর্দান্ত খেলছি। শেষ ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে জিতেছি। ধারাবাহিকভাবে ভালো খেলে আমরা ফাইনালে পৌঁছেছি। কাউকে ভয় পাওয়ার কিছু নেই।’

আবাহনী অধিনায়ক শহিদুল আলম সোহেল ১০ বছর ধরে আবাহনীর গোলবার সামলাচ্ছেন। তার ভাবনাতেও আছে শিরোপা জয়, ‘আসলে এটা আমার প্রথম ফাইনাল না। গত ১০ বছর ধরে আমি আবাহনীর হয়ে খেলছি। দলকে অনেকবার শিরোপা জিতিয়েছি। এবারো জিততে চাই। আমি মনে করি প্রতিপক্ষ কে সেটা বিষয় না। আমি শুধু বলটাতে লক্ষ্য রাখবো।’

স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে বসুন্ধরা কিংস চমকই দেখাচ্ছে এবার। যদিও সংবাদ সম্মেলনে তিনি আসেননি। তার বদলে সহকারী কোচ আবু ফয়সাল আহমেদ জানালেন, চ্যাম্পিয়ন হতেই মাঠে আসবে তাদের দল, ‘বসুন্ধরা কিংসের একটাই স্লোগান সেটা হলো বর্ন ফর বিট। আমাদের লক্ষ্য হলো চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপ পর্ব থেকে ভালো খেলার চেষ্টা করেছি। আমরা এখন ফাইনালে উঠেছি। ভালো খেলে ঢাকা আবাহনীর মতো জায়ান্ট দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চাই।’

দলটির অধিনায়ক ও সেমিফাইনাল জয়ের নায়ক তৌহিদুল আলম সবুজও বেশ আশাবাদী, ‘এটা ফাইনাল ম্যাচ। আমাদের প্রধান লক্ষ্যই হলো চ্যাম্পিয়ন হওয়া। নতুন দল হলেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য বসুন্ধরা দল গড়েছে। শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে আমরা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম