সড়ক দুর্ঘটনায় ফুটবলার সোহেলের স্ত্রী-পুত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৭:৩১

সোহেল রানা তিন দিনের ছুটি শেষে আজ শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল মিডফিল্ডার সোহেল রানার। কিন্তু মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়েছেন তিনি। নিজে কোনও রকমে বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন সোহেলের স্ত্রী ও একমাত্র ছেলে।

মানিকগঞ্জ থেকে মোটর সাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোহেল। কিন্তু একটি মাইক্রোবাসের নিচে পড়ে যায় তার মোটর সাইকেল। সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নিচে যাওয়ার পর তার স্ত্রী-পুত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোহেল আহত হলেও আশঙ্কামুক্ত।

শেখ রাসেলের সহকারী কোচ মাসুদ পারভেজ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘রাস্তায় এক জায়গায় বালি ছিল। সেখানে সোহেল মোটল সাইকেল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তার ছেলে নিচে পড়ে যায়। সোহেলের স্ত্রী বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়েন তারা। সম্ভবত তখনই দুজনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘দুজনের মরদেহ মানিকগঞ্জে নেওয়া হয়েছে। সোহেল নিজেই কোনও রকমে স্ত্রী-পুত্রর মরদেহ নিয়ে গেছেন।।’

এমন মর্মান্তিক খবর শুনে হতবাক শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেছেন, ‘সোহেলের স্ত্রী আর ছেলের মৃত্যুসংবাদ পেয়ে আমি স্তম্ভিত। আমি আর কিছু বলতে পারছি না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী