‘স্প্যানিশ ফুটবলের ক্ষতি করেছেন মরিনহো’

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ২০:৫৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২০:৫৭

‘স্প্যানিশ ফুটবলের ক্ষতি করেছেন মরিনহো’ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথে উত্তেজনার পারদ সবসময় আকাশ ছোঁয়া। কিন্তু হোসে মরিনহো সেই উত্তেজনাকে অসহনীয় মাত্রায় নিয়ে গিয়েছিলেন দাবি করলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাতে দুই ক্লাবের ফুটবলারদের মধ্যে তিক্ততার প্রভাব জাতীয় দলে পড়েছিল বললেন স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। বার্সার তখনকার কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গিয়েছিল অন্য মাত্রায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যেও ছিল একই ধরনের ‘শত্রুতা’। ইনিয়েস্তার মতে, তারই প্রভাব পড়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে। আগের আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই।

দুই ক্লাসিকো দলের শত্রুতা নিয়ে কথা বললেন গত মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়া ইনিয়েস্তা, ‘ওই সময়ের পরিস্থিতি যে অস্বস্তিকর ছিল সেটা জানতে আপনাকে বার্সেলোনা বা রিয়ালে থাকতে হবে না। এটার কলকাঠি নাড়ছিলেন মরিনহো। আগের সবসময়ের মতো প্রতিদ্বন্দ্বিতা তখন ছিল না, এটা সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেখানে ছিল কেবল ঘৃণা। এটা ছিল অসহনীয়।’

সবশেষে বার্সার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘মরিনহোর কারণে তৈরি বার্সা-রিয়ালের এই উত্তেজনা সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় দল (স্পেন) ও সতীর্থদের।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের