রোনালদোকে টপকে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১১:০২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১১:০৬

গোল করে মেসির উচ্ছ্বাস পিএসভি আইন্দহোফেনের জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়নস লিগে একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এতে বার্সেলোনা ফরোয়ার্ডের পেছনে পড়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো, যেটা ভাঙা হয়তো অসম্ভব হবে পর্তুগিজ উইঙ্গারের জন্য।

৬১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। এটি ছিল বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের ১০৬তম গোল। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদে ১০৫ গোল করা রোনালদোকে।

এখন জুভেন্টাসে রোনালদো। এই রেকর্ড শিগগিরই আবার দখলে নিতে পারবেন না তিনি, সেটা নিশ্চিত করে বলা যায়।

অবশ্য টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতার সেরা দুইয়ে এখনও আছেন তারা দুজন। ১২১ গোল করে সবার উপরে রোনালদো।

রোনালদোকে পেছনে ফেলা গোলটি ছিল এই মৌসুমে মেসির ১৫তম। তার মানে গত ১৩টি মৌসুমের প্রত্যেকটিতে ১৫ বা তার বেশি গোলের কৃতিত্ব বার্সা অধিনায়কের। আর চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে এটি ছিল ষষ্ঠ গোল। গ্রুপের ৫ ম্যাচ শেষে রোমা তারকা এডিন জেকোকে টপকে এখন শীর্ষ গোলদাতা মেসি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম