জুভেন্টাসের জয়ে আবারও রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৮, ০১:২৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০১:২৯

উচ্ছ্বসিত রোনালদো দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সিরি এ’তে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন, তার দল জুভেন্টাসও জিতল বড় ব্যবধানে। শনিবার ফিওরেন্তিনার মাঠে ৩-০ গোলে জিতেছে ৭ বারের চ্যাম্পিয়নরা।

এনিয়ে ১৩ ম্যাচে ৯ গোল রোনালদোর। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নাপোলি এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট পেছনে।

ফ্লোরেন্সে নিজেদের সেরা ফর্মে না থাকলেও টানা পঞ্চম জয় পেল জুভেন্টাস। এখন পর্যন্ত লিগ মৌসুমে একমাত্র অপরাজিত দল তারা।

রোদ্রিগো বেন্তানকুরের ৩১ মিনিটের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। পাউলো দিবালার সঙ্গে ওয়ান টু পাসে বাঁ পায়ের শটে আলবান লাফোন্তকে পরাস্ত করেন উরুগুয়ান খেলোয়াড়।

প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে আসা বলে ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিও চিয়েল্লিনি। স্বাগতিকদের ডিবক্সে এদিমিলসন ফের্নান্দেসের হাতে বল লাগলে পেনাল্টি পায় জুভেন্টাস। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম