পিছিয়ে পড়েও ম্যানইউর স্বস্তির ড্র

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬

সমতা ফিরিয়ে হেরেরার উল্লাস ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের আকাশে কালো মেঘ। টানা তিন ম্যাচ জয়হীন থাকল তারা। অবশ্য শনিবার সাউদাম্পটনের মাঠে হারের শঙ্কায় পড়েছিল তারা দুই গোলে পিছিয়ে পড়ে। তারপরও ঘুরে দাঁড়ানো লড়াইয়ে ২-২ গোলে ড্রয়ের স্বস্তি পেয়েছে তারা।

স্টুয়ার্ট আর্মস্ট্রং ও সেদরিকের গোলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। তারপর রোমেলু লুকাকু ও অ্যান্ডার হেরেরার গোলে বিরতির আগেই সমতা ফেরায় ইউনাইটেড।

হোসে মরিনহোর দল এখন টেবিলের ৭ নম্বরে। আর গোল পার্থক্যে এগিয়ে থেকে বার্নলির উপরে ১৮ নম্বরে সাউদাম্পটন। ১ সেপ্টেম্বরের পর থেকে লিগে জয়ের মুখ দেখেনি তারা।

মাত্র তিন মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় ইউনাইটেড। বল বিপদমুক্ত করতে গিয়ে হোঁচট খান অ্যালেক্স ম্যাককার্থি। কিন্তু লুকাকু শট নেওয়ার আগেই নিজেকে সামাল দিয়ে রুখে দেন তিনি।

তার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় অতিথিরা। গত সপ্তাহে ফুলহ্যামে জোড়া গোল করা আর্মস্ট্রং ১৩ মিনিটে এগিয়ে দেন সাউদাম্পটনকে। ইউনাইটেডকে আরও হতাশায় ভাসিয়ে দেয় তারা ৭ মিনিট পর। ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেদরিক।

লুকাকুর ১২ ম্যাচ গোলখরা কাটে মার্কাস র‌্যাশফোর্ডের সৌজন্যে। ৩৩ মিনিটে এক গোল শোধ দেন বেলজিয়ান তারকা। ৬ মিনিট পর হেরেরাকে দিয়ে দ্বিতীয় গোল করান র‌্যাশফোর্ড।

প্রথমার্ধের বাকি সময় দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। বিরতির পর ৩০ গজ দূর থেকে সাউদাম্পটন অধিনায়ক পিয়েরে এমিল হোজবার্গের দারুণ প্রচেষ্টা রুখে দেন ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে গেয়া। বাকি সময় আর কোনও দল সুযোগ তৈরি করতে পারেনি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম