সহজ জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

চট্টগ্রাম আবাহনীর একটি গোল উদযাপন স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। সোমবার ‘বি’ গ্রুপের লড়াইয়ে তারা ৩-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। দুই গোল করে গতবারের রানার্স-আপদের জয়ের নায়ক গাম্বিয়ান মিডফিল্ডার মোমোদু বাহ। অন্য গোলটি নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়ালের।

হেরে গেলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সুযোগ পেয়েছিল নোফেল। কিন্তু ষষ্ঠ মিনিটে নবাগত দলটির মিডফিল্ডার আশরাফুল ইসলামের জোরালো শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

১৯ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মাঝ বৃত্তের একটু সামনে থেকে উঁচু করে নোফেলের বক্সে বল পাঠিয়েছিলেন লাওয়াল। নোফেলের এক ডিফেন্ডার হেড করে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। বক্সের ভেতরে থাকা মোমোদু বাহ’র দুর্দান্ত ওভারহেড কিক গোলকিপারকে হতভম্ব করে চলে যায় জালে।

প্রথমার্ধে আর গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। ৫৪ মিনিটে কর্নার থেকে দুরন্ত হেডে গোল করেন লাওয়াল।

আট মিনিট পর আবার গোল। তিন জনকে কাটিয়ে গড়ানো শটে নিজের দ্বিতীয় গোল করে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করার কৃতিত্ব মোমোদুর।

৭৩ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিল বিজয়ী দল। কিন্তু গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি লাওয়াল। শেষ দিকে রানা বিশ্বাসের শট ক্রসবারে বাধা পেলে সান্ত্বনার গোলের দেখাও পায়নি নোফেল।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম