কালচারালকে উড়িয়ে কোপার শেষ ষোলোতে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৭

সুয়ারেস ও রাকিতিচের নৈপুণ্যে জিতেছে বার্সা ‘বি’ বিভাগের ক্লাব কালচারাল লিওনেসাকে দ্বিতীয় লেগে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বুধবার দেনিস সুয়ারেসের জোড়া লক্ষ্যভেদে তারা জিতেছে ৪-১ গোলে। দুই লেগে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে উঠল কাতালান জায়ান্টরা।

প্রথম লেগে ক্লেমেন্ট লেঙ্গলেটের শেষ মুহূর্তের গোলে জিততে হয়েছিল বার্সাকে। কিন্তু ঘরের মাঠে কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই জয় পেল এর্নেস্তো ভালভারদের শিষ্যরা।

সুয়ারেস জোড়া গোল করলেও ইভান রাকিতিচের অবদান কম নয়। তিনটি গোল বানিয়ে দেন ক্রোয়েট মিডফিল্ডার। তার চমৎকার পাসে ১৮ মিনিটে গোলমুখ খোলেন মুনির আল হাদ্দাদি। ২৬ মিনিটে আবারও রাকিতিচের বানিয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস।

বিরতিতে যাওয়ার মুহূর্তে ক্রোয়েট মিডফিল্ডারের নৈপুণ্যে ম্যালকম করেন তৃতীয় গোল। বার্সা গোলরক্ষক জ্যাসপার সিলেসেনের ভুলে হোসেপ সেনে একটি গোল শোধ দিলেও ঘুরে দাঁড়াতে পারেনি কালচারাল। ৭০ মিনিটে রিকুই পুইগের অ্যাসিস্টে ৪-১ করেন সুয়ারেস।

এদিকে অ্যাতলেতিকো মাদ্রিদও ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে। চতুর্থ সারির দল সেইন্ত অ্যান্দ্রুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শেষ ৩২ এর প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা। দুই লেগে ৫-০ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করেছে ডিয়েগো সিমিওনের দল। বিরতির পর ৮ মিনিটের ব্যবধানে তিন গোল করে থোমাস লেমার, লিকোলা কালিনিচ ও আনহেল কোরেয়া। ভিতোলো করেন চতুর্থ গোল। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী