ইতালিয়ান ডার্বি জিতে জুভেন্টাসের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৩১

জয়ের পর জুভেন্টাসের উল্লাস কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস আগেই পেয়েছিলেন মাসিমিলিয়ানো আলেগ্রি। লিগ টেবিলের শীর্ষে থাকার পরও ইন্টার মিলানকে নিয়ে ভয়ে ছিলেন জুভেন্টাস কোচ। মাঠের ফুটবলেও সেটা ধরা পড়লো স্পষ্ট। যদিও উত্তেজনায় ঠাসা ইতালিয়ান ডার্বি ১-০ গোলে জিতে নিয়েছে জুভেন্টাসই। মারিও মানজুকিচের লক্ষ্যভেদে পাওয়া জয়ে পয়েন্টের রেকর্ডও গড়েছে তারা।

জুভেন্টাসের আলিয়েঞ্জ স্টেডিয়ামের ম্যাচের আগে স্বাগতিকদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে ছিল ইন্টার। এরপরও প্রতিপক্ষকে সমীহ করে শিষ্যদের সতর্কবার্তা দিয়েছিলেন আলেগ্রি। কেন দিয়েছিলেন, তা ম্যাচের প্রথম মিনিট থেকেই দেখিয়েছে ইন্টার। শুক্রবার রাতের ম্যাচে হেরে গেলেও মিলানের ক্লাবটি ঘাম ঝরিয়ে ছেড়েছে জুভেন্টাসের।

মানজুকিচের গোলে আসা জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস। ১৫ ম্যাচ শেষে তুরিনের ক্লাবের পয়েন্ট ৪৩, আর এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৩২। পয়েন্টের হিসাবে এক রেকর্ডে ভাগ বসিয়েছে জুভেন্টাস। মৌসুমের প্রথম ১৫ ম্যাচে তাদের ৪৩ পয়েন্ট ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসের সর্বোচ্চ। তাদের মতো পিএসজিও চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে সমান পয়েন্ট পেয়েছে প্রথম ১৫ ম্যাচে।

রেকর্ড গড়া ম্যাচের প্রথমার্ধে ইন্টারের আক্রমণাত্মক ফুটবলে বেশ পরীক্ষা দিতে হয়েছে জুভেন্টাসকে। ভাগ্য সহায় হওয়ায় পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা পায় স্বাগতিকরা। দুর্দান্ত আক্রমণে পেয়ে যাওয়া ফাঁকা জায়গা থেকে রবের্তো গাগলিয়ার্দিনির নেওয়া শট পোস্টে লেগে ফিরে না এলে ম্যাচের চিত্রনাট্য অন্যরকম হতেই পারতো।

তবে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ভুল করেননি মানজুকিচ। জোয়াও কানসেলোর ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দেন ক্রোয়েট উইঙ্গার। শেষ পর্যন্ত ওই গোলটাই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম