গার্দিওলার মতো সময় চাই চেলসি কোচের

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩২

পেপ গার্দিওলার সঙ্গে মাউরিসিও সারি শুরুটা দারুণ হয়েছিল তার চেলসিতে। তবে ইংলিশ ফুটবলের কঠিন লড়াইয়ে দিন দিন পিছিয়ে পড়ছেন ব্লুদের কোচ মাউরিসিও সারি। চাপটাও বেড়ে চলেছে। মৌসুম শেষে চাকরি থাকবে কিনা, সেই প্রশ্নও জমাট বাঁধতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইতালিয়ান কোচ ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার প্রথম মৌসুমকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন।

নাপোলি ছেড়ে এবারের মৌসুমে চেলসিতে যোগ দিয়েছেন সারি। শুরুটা তার স্বপ্নের মতো হলেও হঠাৎই লাইনচ্যুত চেলসি-গাড়ি। শীর্ষে থাকা ম্যানসিটি থেকে ১০ পয়েন্টে পিছিয়ে আছে তারা। চতুর্থ স্থানে থাকায় চ্যাম্পিয়নস লিগের জায়গাও নড়বড়ে। বিশেষ করে, আজই (শনিবার) যখন ম্যানসিটির মুখোমুখি হতে হচ্ছে, তখন চতুর্থ স্থান হারানোর ভয় আরও বেশি চেপে ধরছে।

১৫ ম্যাচ শেষে কোনও উপসংহারে পৌঁছানো কঠিন। এরপরও ইংলিশ মিডিয়ায় সারির চাকরি নিয়ে কথা উঠেছে। শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে যাওয়া চেলসি চ্যাম্পিয়নস লিগের জায়গায় থাকতে না পারলে ক্লাব কর্তৃপক্ষ রাখবে কিনা, এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল তার সামনে। সংবাদ সম্মেলনে সারি পাল্টা প্রশ্ন ‍ছুড়লেন এই বলে, ‘আপনি ক্লাবকে জিজ্ঞেস করুন। আমি জানি না উত্তরটা কী হবে। একটা বিষয় মনে রাখা দরকার, ম্যানসিটিতে যদি গার্দিওলা সময় না পেতেন, তাহলে কী হতো?’

চাকরির বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন সারি। নিজের কাজের প্রতি তার সব মনোযোগ, ‘আমার কাজ হলো খেলোয়াড়দের খেলার উন্নতি করা, তাদের সমস্যা সমাধান করা এবং অনেক বেশি পয়েন্ট অর্জর করা। এরপর ক্লাবই ঠিক করবে তাদের জন্য কোনটা ভালো।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম