অজেয় থেকে ইউরোপা লিগের নকআউটে আর্সেনাল-চেলসি

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২০

জিরুদের গোলে ঘুরে দাঁড়ানো জয় পায় চেলসি ইউরোপা লিগের নকআউট আগেই নিশ্চিত করেছিল আর্সেনাল ও চেলসি। বৃহস্পতিবার তারা গ্রুপ পর্ব শেষ করল অপরাজিত থেকে। এফকে কারাবাগকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর ভিদির মাঠে ২-২ গোলের ড্র করেছে চেলসি।

এদিকে অলিম্পিয়াকোসের কাছে ৩-১ গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে এসি মিলান।

আলেকজান্দ্রে ল্যাকাজেত্তের প্রথমার্ধের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ঘরের মাঠে তারা একমাত্র গোল করে ১৭ মিনিটে। নিচু শটে কারাবাগ গোলরক্ষক ভ্যাগনারকে পরাস্ত করেন এই ফরাসি ফুটবলার। ৮৮ মিনিটে গানারদের ব্যবধান দ্বিগুণ হতে দেননি ভ্যাগনার।

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ‘ই’ গ্রুপের খেলা শেষ করল আর্সেনাল। ভোরস্কলাকে হারিয়ে দ্বিতীয় স্থানে স্পোর্তিং সিপি।

হাঙ্গেরিতে হারের শঙ্কায় পড়েছিল চেলসি। যদিও এগিয়ে গিয়েছিল তারা। ৩০ মিনিটে উইলিয়ানের গোলে ভিদিকে পেছনে ফেলে ব্লুরা। কিন্তু ২ মিনিট পর ইথান এমপাদুর আত্মঘাতী গোলে সমতা ফেরায় ভিদি।

৫৬ মিনিটে চমৎকার ভলিতে লুইস নেগোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে অলিভিয়ের জিরুদের দুর্দান্ত ফ্রি কিক গোলে হার এড়ায় চেলসি।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে থেকে নকআউটে পা রাখছে চেলসি। পাওককে হারিয়ে তাদের সঙ্গে দ্বিতীয় সেরা দল হয়ে গ্রুপ শেষ করেছে বাতে বরিসোভ। ইএসপিএনএফসি 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী