শাকিরির জোড়া গোলে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

শাকিরির জোড়া গোলে জিতেছে লিভারপুল শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে লিভারপুল অ্যানফিল্ড স্টেডিয়ামে ৩-১ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেডকে। বদলি খেলোয়াড় জারদান শাকিরির জোড়া লক্ষ্যভেদে এই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও প্রিমিয়ার লিগের এক নম্বর আসন দখল করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শুরু থেকে ইউনাইটেডের রক্ষণে মুহুমুর্হু আক্রমণ চালায় লিভারপুল। তার পুরস্কার পায় ২৪ মিনিটে। সাদিও মানের দারুণ গোলে এগিয়ে যায় লিভারপুল। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৩ মিনিটে গোলরক্ষক আলিসনের ভুলে গোল খেয়ে বসে তারা। জেসি লিনগার্ড ম্যানইউকে সমতায় ফেরান।

৭০ মিনিটে নাবি কেইটার বদলি মাঠে নেমে জাদু দেখান শাকিরি। ৭৩ ও ৮০ মিনিটে দুটি গোল করেন তিনি। তাতে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৪৪)।

দুই মাসেরও বেশি সময় পর প্রথম গোল পেলেন এডেন হ্যাজার্ড। তাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে টিকে থাকল চেলসি।

সাউদাম্পটনের বিপক্ষে গত ৭ অক্টোবর সবশেষ গোলের দেখা পান হ্যাজার্ড। বেলজিয়ান তারকা এদিন ১৭ মিনিটে পেদ্রোকে গোল বানিয়ে দেন। তারপর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে সোলি মার্চ এক গোল শোধ দিলেও সেটা স্বাগতিকদের পয়েন্ট উদ্ধারে যথেষ্ট ছিল না। ব্রাইটনের মাঠে এই জয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।

এদিন সাউদাম্পটনে ৩-২ গোলে হেরে যাওয়া আর্সেনাল পয়েন্টে পিছিয়ে পড়েছে চেলসির সঙ্গে। দুইবার পিছিয়ে পড়লেও হেনরিক মিখিতারিয়ানের জোড়া গোলে সমতা ফেরায় গানাররা। কিন্তু খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে চার্লি অস্টিনের লক্ষ্যভেদী হেডে হারের লজ্জা পায় তারা। সাউদাম্পটনের পক্ষে জোড়া গোল করেন ড্যানি ইনগস। তাতে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২২ ম্যাচ অজেয় থাকার মর্যাদা হারাল গানাররা।

এই হারে আর্সেনাল ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম