লিগ কাপের সেমিফাইনালে চেলসি-টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১১:০১

হ্যাজার্ডের গোলে জিতেছে চেলসি ২০১৫ সালের লিগ কাপ ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার সেমিফাইনালে। বুধবার কোয়ার্টার ফাইনাল জিতে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। তিন বছর আগে চেলসির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে স্পাররা।

১-০ গোলে চেলসি হারিয়েছে এএফসি বোর্নমাউথকে। আর ২-০ গোলে আর্সেনালের মাঠে জিতেছে টটেনহ্যাম।

স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের গোলমুখে কয়েকবার হানা দিয়েও সফল হয়নি চেলসি। শেষ পর্যন্ত বদলি নামা এডেন হ্যাজার্ডের গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে তারা। ৮৪ মিনিটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান তারকা।

ডেলে আলীর গোল উদযাপন আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ডেলে আলীর নৈপুণ্যে জিতেছে টটেনহ্যাম। ২০ মিনিটে সন হিউং মিনকে দিয়ে গোল করান ইংলিশ ফরোয়ার্ড। তারপর ৫৯ মিনিটে দ্বিগুণ করেন ব্যবধান। তাতে বিদায় নিতে হয় গতবারের রানার্সআপ আর্সেনালকে।

গত নভেম্বরে টটেনহ্যামের কাছে প্রিমিয়ার লিগে হারের প্রতিশোধ নিতেই এবার মাঠে নামবে চেলসি। অন্য দিকে ২০১৫ সালের ফাইনালে হারের ‍দুঃখ ভুলে আরেকবার শিরোপার লড়াইয়ে উঠতে মরিয়া স্পাররা।

আগামী ৮ জানুয়ারিতে দুই লেগের সেমিফাইনালে মুখোমুখি হবে টটেনহ্যাম ও চেলসি। একই দিন তৃতীয় বিভাগের ক্লাব বার্টন অ্যালবিওনকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম