‘মরিনহো ফুটবলের হৃদয়’

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ২১:২৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

জোসে মরিনহোর সঙ্গে ক্লাউদিও রানিয়েরি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়েছেন জোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ শিগগিরই ডাগ আউটে ফিরবেন বলে বিশ্বাস ক্লাউদিও রানিয়েরির। ইতালিয়ান এই কোচের কাছে, ‘মরিনহো ফুটবলের হৃদয়।’

মঙ্গলবার ম্যানইউয়ের সঙ্গে আড়াই বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে মরিনহোর। মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা ‘রেড ডেভিলস’ শিরোপা দৌড় থেকে পিছিয়ে গেছে অনেকটা। এমনকি সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাটাও ঝুঁকিতে! কঠিন এই পরিস্থিতিতে আবার চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে হার। অলরেডদের বিপক্ষে ৩-১ গোলের হারের পর ম্যানইউ কর্তৃপক্ষ আর আস্থা রাখতে পারেনি মরিনহোর ওপর।

চাকরি হারানোর পরপরই ইউরোপিয়ান মিডিয়ার শোনা গেছে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে তার ফেরার কথা। রানিয়েরিরও বিশ্বাস, শিগগিরই কোচিং ক্যারিয়ারে ফিরবেন ‘স্পেশাল ওয়ান’। তার মতে, মরিনহোর মতো কোচ অন্য কোচদের অনুপ্রেরণার জায়গা।

লিস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো এই ইতালিয়ান বলেছেন, ‘তাকে (মরিনহো) আমি বার্তা পাঠিয়েছি। আমাদের দুজনের সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ। মরিনহোর যে ধরনের মানুষ, তাতে আমার মনে হয়, তিনি শিগগিরই ফিরবেন (কোচিংয়ে)। একই বিষয় বলব (চেলসির সাবেক কোচ) আন্তোনিও কন্তের ব্যাপারেও। এই কোচেরা হলেন ফুটবলের হৃদয়।’ সঙ্গে যোগ করেছেন, ‘তারা প্রত্যেক দেশেই জিতেছেন। তাদেরকে মাঠে দেখাটা সব কোচদের জন্য সবসয়ই ভালো কিছু।’

মরিনহোকে বরখাস্ত করার পরের দিনই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানইউ দায়িত্ব দিয়েছে উলে গুনার সুলশারকে। সামনের মৌসুমের শুরু থেকে স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা তাদের, যেখানে টটেনহামের কোচ মাউরিচিও পোচেত্তিনোর নাম জোর আলোচনায়। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক