ওজিলকে দরকার এমেরির

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩২

মেসুত ওজিল একসময় ছিলেন দলের সেরা খেলোয়াড়। অথচ ফর্মহীনতায় এখন স্কোয়াডেই জায়গা হয় না মেসুত ওজিলের। যদিও আর্সেনালের কোচ উনাই এমেরি কাছে এখনও তিনি গুরুত্বপূর্ণ।

আর্সেনালের শুরুর একাদশে জায়গা হচ্ছে না ওজিলের। টটেনহামের বিপক্ষে সবশেষ লিগ কাপের ম্যাচের স্কোয়াডেই তো সুযোগ হয়নি তার! যদিও এমেরি জানিয়েছেন, ‘ট্যাকটিক্যাল’ কারণে জার্মান মিডফিল্ডার ছিলেন না। আর্সেনালে ওজিলের প্রয়োজন শেষ হয়ে যাননি বলেও জানিয়েছেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে ‘দরকার’ তার দলে।

ওজিলকে সামনের সপ্তাহান্তের ম্যাচের দলে রাখার ঘোষণা দিয়েছেন এমেরি। একই সঙ্গে জানিয়েছেন, সামনের দিনগুলোতে জার্মান মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন দলে। শুক্রবার সংবাদ সম্মেলনে এমেরির বক্তব্য, ‘আমি প্রত্যেক খেলোয়াড়কেই চাই, যারা তাদের ভালো মানসিকতা দিয়ে দলকে সাহায্য করবে। আমাদের মেসুত ওজিলকে দরকার।’

আর্সেনালে ওজিলের ভবিষ্যৎ আছে কিনা, এমন প্রশ্নে স্প্যানিশ কোচের উত্তর, ‘হ্যাঁ, কেন নয়?’ সঙ্গে যোগ করেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই খেলতে চায় এবং দলকে সাহায্য করতে চায়। একই সঙ্গে প্রত্যেকের আবার হতাশাও ঝরে, ম্যাচে খেলতে না পারলে। আমি ওর (ওজিল) সঙ্গে কথা বলেছি, প্রত্যেক সেশনেই কথা হচ্ছে, আমি বলেছি ওর কাছ থেকে আমরা ঠিক কী চাইছি। (শনিবার) ও ১৮ জনের স্কোয়াডে থাকবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম