ক্লাব বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭

রিয়ালের বিজয় ‍উল্লাস ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড শিরোপা অর্জন করলো রিয়াল মাদ্রিদ। শনিবারের ফাইনালে আল আইনকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো মাদ্রিদ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের পর ক্লাব বিশ্বকাপেও হ্যাটট্রিক শিরোপা জিতল তারা।

উয়েফা, ফিফা ও ব্যালন ডি’অর জয়ী লুকা মদরিচের দুরন্ত গোলে এগিয়ে যায় রিয়াল। ১৪ মিনিটে ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে ১-০ করেন ক্রোয়েট তারকা। তার আগে আল আইন দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর গোল উৎসবে মেতে ওঠে তারা। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। কর্নার থেকে ৭৮ মিনিটে শক্তিশালী হেডে আল আইনের জালে তৃতীয়বার বল জড়ান রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোস।

খেলা শেষ হওয়ার চার মিনিট আগে সান্ত্বনার গোল পায় আল আইন। জাপানি ডিফেন্ডার সুকাসা শিওতানি ব্যবধান কমান।

রিয়ালের বদলি খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি সময়ে জোরালো শট নেন, সেটা ঠেকাতে গিয়ে ইয়াহিয়া নাদের আত্মঘাতী গোল করেন।

২০১৪ সালে প্রথমবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় রিয়াল। এবার টানা তিন শিরোপা জিতে বার্সাকে পেছনে ফেলল তারা। এনিয়ে রেকর্ড চারবার ট্রফি হাতে নিলো মাদ্রিদ ক্লাব। আর নতুন কোচ সান্তিয়াগো সোলারিকে উপহার দিলো প্রথম শিরোপার স্বাদ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম