ফিরমিনোর হ্যাটট্রিকে লিভারপুলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮

হ্যাটট্রিক করে ফিরমিনোর উদযাপন পিছিয়ে পড়লেও রবের্তো ফিরমিনোর হ্যাটট্রিকে আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দিলো লিভারপুল। এতে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করলো তারা ৯ পয়েন্টে এগিয়ে থেকে।

উলভসের বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের ২-১ গোলে হার লিভারপুলকে শিরোপার দৌড়ে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সেটা হাতছাড়া করেনি অল রেডরা।

অবশ্য শুরুতে এগিয়ে যায় গানাররা। ১১ মিনিটে দেহান লভরেন বলের দখল হারালে অ্যালেক্স আইওবি পাস দেন এইন্সলে মাইটল্যান্ড-নাইলসের কাছে, লিভারপুল গোলরক্ষক আলিসনকে পরাস্ত করতে বেশি কষ্ট হয়নি তার। এই মৌসুমে অ্যানফিল্ডে এনিয়ে তৃতীয় গোল খেল লিভারপুল।

আর্সেনাল ৩ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি। তাদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ১৪ মিনিটে সমতা ফেরান ফিরমিনো। দুই মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এগিয়ে দেন লিভারপুলকে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক বার্নড লেনোকে পরাস্ত করেন ফিরমিনো।

মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে ৩২ মিনিটে ৩-১ করেন সাদিও মানে। বিরতির ঠিক আগেই সক্রেটিস পাপাস্তাথোপুলোস বক্সের মধ্যে ফেলে দেন সালাহকে। পেনাল্টি থেকে মিশরীয় ফরোয়ার্ড করেন চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে একটি গোল শোধ দেওয়ার সুবর্ণ সুযোগ হারায় আর্সেনালের অ্যারন রামসে। বাকি সময় ঘুরে দাঁড়াতে পারেনি গানাররা। বরং তাদের ফেরার সব আশা শেষ করে দেন ফিরমিনো। সিড কোলাসিনাক বক্সের মধ্যে ফেলে দেন লভরেনকে। পেনাল্টি থেকে প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ফিরমিনো। রবিনহো ও আফোনসো আলভেসের পর তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে লিগে হ্যাটট্রিক করলেন তিনি।

এই জয়ে লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে ৯ পয়েন্টে ব্যবধান বাড়াল। ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। রবিবার সাউদাম্পটনের মাঠে জিতলে ম্যানসিটি ব্যবধান কমাবে ৭ পয়েন্টে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম