ব্যক্তিগত অর্জনের জন্য খেলেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৯:০৩

ক্রিস্তিয়ানো রোনালদো উয়েফা ও ফিফা বর্ষসেরার পর ব্যালন ডি’অরের সোনালি ট্রফিটাও লুকা মদরিচের কাছে হারিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে আক্ষেপ নেই সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকে প্রাধান্য দেন জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড।

ব্যক্তিগত ট্রফিগুলো হাতছাড়া করলেও ২০১৮ সাল উপভোগ করেছেন রোনালদো। রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার পর জুভেন্টাসে চুক্তি করেন তিনি। শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও তুরিন ক্লাবটির সঙ্গে ২৪ ম্যাচে ১৫ গোল তার।

নতুন ক্লাবের সঙ্গে ঝলমলে পারফরম্যান্স দিয়ে বছর শেষ করায় ব্যক্তিগত অর্জনের অপ্রাপ্তি ভাবাচ্ছে না রোনালদোকে। তার বিশ্বাস, দলকে সাফল্যের পথে নিয়ে যেতে পারলে পুরস্কার এমনিতেই আসবে।

রোনালদো বলেছেন, ‘ব্যক্তিগত অর্জন নিয়ে আমি মোহাবিষ্ট নই। দলকে সহায়তা করা গুরুত্বপূর্ণ, সবসময়। তাহলে স্বাভাবিকভাবে বাকি সব হাতে আসবে। জিতলে আমার যে ভালো লাগে সেটা লুকাই না। কিন্তু না জিতলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে না।’

সিরি ‘এ’র এই মৌসুমে এখন শীর্ষ গোলদাতার আসনে রোনালদো। ক্লাব ও দেশের হয়ে গত বছর শেষ করেছেন ৫৩ ম্যাচে ৪৯ গোল করে। এবার ১৯৯৬ সালের পর জুভেন্টাসকে প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতাতে আশাবাদী তিনি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম