রদারহ্যামকে উড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ২২:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০১:০৭

স্টারলিংয়ে গোল উৎসবের শুরু হয় ম্যানসিটির এফএ কাপের তৃতীয় রাউন্ডে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ দল রদারহ্যামকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ৩২ এ পা রেখেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

লিভারপুলকে গত বৃহস্পতিবার ২-১ গোলে হারানো দলে ৮টি বদল আনেন পেপ গার্দিওলা। কিন্তু দল যে দুর্বল ছিল তা নয়। রহিম স্টারলিং ছিলেন একাদশে, ইনজুরি কাটিয়ে মাঝমাঠে ফেরানো হয় কেভিন ডি ব্রুইনকে। এই শক্তিশালী দল দাপট দেখিয়েছে রদারহ্যামের বিপক্ষে।

১২ মিনিটে স্টারলিংকে দিয়ে প্রথম গোল করান ডি ব্রুইন। ফিল ফডেন ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। কিছুক্ষণ পর সেমি আজায়ির আত্মঘাতী গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

রদারহ্যামের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫২ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের লক্ষ্যভেদে চতুর্থ গোল করে ম্যানসিটি। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে তার হেড ক্রসবারে লেগেছিল। সেই ব্যর্থতা তিনি কাটান বিরতির পরই।

ইকে গুন্দোগানের অ্যাসিস্টে ৭৩ মিনিটে রিয়াদ মাহরেজ দলের পাঁচ নম্বর গোল করেন। দুর্দান্ত হেডে ৫ মিনিট পর ৬-০ করেন নিকোলাস ওতামেন্দি। এতেও ক্ষান্ত হয়নি গার্দিওলার শিষ্যরা। বদলি নামা লেরয় সানে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে সপ্তম গোল করেন। এই মৌসুমে জার্মান মিডফিল্ডারের এটি ছিল দশম গোল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম