অশালীন মন্তব্যে পান্ডিয়া-লোকেশকে শোকজ

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ২২:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৪২

হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল ভারতের এক টিভি অনুষ্ঠানে মেয়েদের নিয়ে করা অশালীন মন্তব্যে দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার আগেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের মন্তব্যে ক্ষমা চেয়েছেন পান্ডিয়া।

জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়েছিলেন পান্ডিয়া। সঙ্গে ছিলেন তার জাতীয় দল সতীর্থ লোকেশ রাহুল। ওই অনুষ্ঠানে বেশ কয়েকবার মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এই দুই তরুণ ক্রিকেটার। অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিসিসিআই’ও বিষয়টিকে শক্তভাবেই দেখছে। তাই অস্ট্রেলিয়া সফরে থাকা এই দুই ক্রিকেটারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

ভারতের সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) বুধবার তাদের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে। এই কমিটির প্রধান বিনোদ রাই ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে বলেছেন, ‘আমরা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে তাদের মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেওয়া মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’

ব্যাখ্যা দেওয়ার আগেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছেন পান্ডিয়া। বাইরের উত্তাল পরিস্থিতি ঠাণ্ডা করতে মেয়েদের নিয়ে করা মন্তব্যে কাউকে ‘আঘাত’ করতে চাননি বলে জানিয়েছেন তিনি। ভারতীয় অলরাউন্ডারের টুইট, ‘কফি উইথ করণে আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে অনুষ্ঠানের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমনটা হয়েছে। কোনোভাবেই কাউকে অসম্মান কিংবা আঘাত করার ইচ্ছা আমার ছিল না।’

পান্ডিয়া ক্ষমা চাইলেও লোকেশ এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। যদিও ওই অনুষ্ঠানে মেয়েদের নিয়ে অশালীন মন্তব্যের শুরুটা করেছিলেন ভারতীয় এই ব্যাটসম্যানই। এনডিটিভি

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম