আবার ফুটবল একাডেমির পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৪০

ডেভেলপমেন্ট কমিটির সভায় বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০১৪ সালের নভেম্বরে সিলেট বিকেএসপিতে সাড়ম্বরে যাত্রা শুরু দেশের প্রথম ফুটবল একাডেমির। কিন্তু বেশিদিন চলতে পারেনি, মাত্র ৯ মাস পর বন্ধ হয়ে যায় আর্থিক সমস্যার কারণে। আবার একাডেমি গড়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঢাকার ফর্টিস গ্রাউন্ডকে কেন্দ্র করে একাডেমি গড়তে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। রবিবার ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সংবাদ মাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা একটা মাঠ নিয়েছি, ফর্টিস গ্রাউন্ড। সেখানেই অনুশীলন হবে। মাঠ থেকে পাঁচ মিনিটের দূরত্বে বিল্ডিংও ভাড়া নেওয়া হচ্ছে। মাস খানেকের মধ্যে বিল্ডিং ঠিক হয়ে যাবে। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে আবাসিক ক্যাম্প।’

একাডেমিতে বয়সভিত্তিক দলগুলোর পরিচর্যার কথা জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘সবাই যে একাডেমিতে থাকবে তা নয়। ফুটবলারদের থাকাটা নির্ভর করছে তাদের কোয়ালিটির ওপরে।’

একাডেমির অর্থায়ন প্রসঙ্গে বাফুফে সভাপতির মন্তব্য, ‘একাডেমির জন্য আমি এবং আমার কয়েকজন বন্ধু সাহায্য করবে। স্পন্সর না পাওয়া পর্যন্ত আমাদের টাকায় চলবে একাডেমি।’

সিলেট বিকেএসপিতে একাডেমি বন্ধ হওয়ার কারণও জানিয়েছেন তিনি, ‘সেই সময় ফিফা থেকে বিশেষ ফান্ড দেওয়া হয়েছিল, কোনও গোল প্রজেক্টের অধীনে ফান্ড দেওয়া হয়নি। সেই টাকা ফার্নিচার সহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে। এক-দেড় বছর চলার পর স্পন্সরের অভাবে একাডেমি বন্ধ হয়ে যায়। এককালীন টাকা দিয়ে তো আজীবন চলবে না!’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম