হেরেও স্প্যানিশ কাপের শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ১১:৩১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:২৪

হেরে গেল রিয়াল কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেগানেসের মাঠে ১-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তবে প্রথম লেগে ৩-০ গোলে জয়ের কল্যাণে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। দুই লেগে তাদের অগ্রগামিতা ৩-১ গোলের।

ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিস ফরোয়ার্ড মার্টিন ব্রেইথওয়েট। রিয়ালের গোলমুখ এলোমেলো হওয়ার সুযোগ নিয়ে খালি জালে লক্ষ্যভেদী হেড করেন মিডলসব্রো থেকে ধারে আসা এই খেলোয়াড়।

লড়াইয়ে উত্তেজনা ফেরাতে দ্বিতীয় গোলের জন্য মরিয়া ছিল লেগানেস। কিন্তু বারবার তাদের হতাশ করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। তাছাড়া লক্ষ্যে শট নেওয়ার অক্ষমতা ম্যাচে ফিরতে দেয়নি তাদের।

ম্যানচেস্টার সিটি থেকে আসা ব্রাহিম দিয়াজ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে প্রথম গোলের সুবর্ণ সুযোগ হারান। ভিনিসিয়াস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বলে শট নিতে বেশ সময় নেন তিনি।

ফর্মহীন মিডফিল্ডার ইস্কোকে রেখে এদিন একাদশ সাজান রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি। কিন্তু আক্রমণে ধার ফেরাতে পারেননি এই স্প্যানিশ খেলোয়াড়।

অক্টোবরের শেষ দিকে হুলেন লোপেতেগির উত্তরসূরি হওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এটি সোলারির চতুর্থ হার। দলের পারফরম্যান্সে হতাশা লুকালেন না রিয়াল কোচ, ‘এটা ছিল দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধে। আমরা পরের রাউন্ডে উঠেছি, কয়েকজন খেলোয়াড়ের সুযোগ পাওয়ার দরকার ছিল। কিন্তু আমরা ভালো খেলিনি।’

ডিফেন্ডার নাচো যোগ করেছেন, ‘ম্যাচটা আমরা জিতলে ভালো হতো। কিন্তু তারপরও আমরা পার পেয়েছি এবং এটাই গুরুত্বপূর্ণ। প্রথম লেগে বড় লিড নিলে ম্যাচ সহজ হয়ে যায়। কিন্তু তার ফলে একটু আয়েশি ভাব চলে আসে এবং অনেক বেশি আত্মবিশ্বাস থাকে যার কারণে শতভাগ দিতে পারে না।’

এদিকে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে অ্যাওয়ে গোলে বিদায় করেছে গিহোনা। ওয়ান্দা মেত্রোপলিতানোতে দ্বিতীয় লেগে ৩-৩ গোলে মাদ্রিদ ক্লাবের সঙ্গে ড্র করেছে তারা। প্রথম লেগ ছিল ১-১ গোলে ড্র। দুই লেগ ৪-৪ গোলে সমান থাকলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে উঠল গিহোনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম