হিগুয়েইনের সঙ্গে চুক্তির আরও কাছে চেলসি

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৫:৫১

গনসালো হিগুয়েইন মাউরিসিও সারি ও গনসালো হিগুয়েইনের পুনর্মিলনী এখন সময়ের ব্যাপার মাত্র। মৌসুমের বাকি সময় ধারে চুক্তিবদ্ধ করতে জুভেন্টাসকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে চেলসি। এতে আবারও একই দলে দেখা যাবে নাপোলির সাবেক গুরু-শিষ্যকে।

জুভেন্টাস থেকে ধারে এই মৌসুমের শুরুতে এসি মিলানে যোগ দেন হিগুয়েইন। গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছে, স্ট্যামফোর্ড ব্রিজে তাকে নেওয়ার চেষ্টা করছেন সারি। বুধবার জুভেন্টাসের কাছে সুপার কাপে মিলান হেরে যাওয়ার পর ইতালির স্কাই স্পোর্টস জানায়, ধারে তার সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছে চেলসি।

মিলানের সঙ্গে এই মৌসুম পর্যন্ত ধারে চুক্তিবদ্ধ ছিলেন হিগুয়েইন। সুযোগ ছিল চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার। কিন্তু চেলসির প্রস্তাবে সেটা বাতিল হতে যাচ্ছে। জুভেন্টাসের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বৃহস্পতিবারই, এদিনই স্বাস্থ্য পরীক্ষা করতে লন্ডনের বিমান ধরবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

একবার হিগুয়েইনের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে আলভারো মোরাতাকে ছেড়ে দেবে চেলসি। স্প্যানিশ ফরোয়ার্ড তার শৈশবের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেবেন জানা গেছে। ডেইলি টেলিগ্রাফ, স্কাই স্পোর্টস

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি