চেলসিকে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ০২:০১আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০২:১০

কোসসিয়েলনির গোল উচ্ছ্বাস ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে মৌসুম শেষ করার আশা আবারও জাগাল আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারালো চেলসিকে।

আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও লরেন্ত কোসসিয়েলনির প্রথমার্ধের গোলে জিতেছে আর্সেনাল। ১৪ মিনিটে ল্যাকাজেত্তের গোলে এগিয়ে যায় তারা। বিরতির ৬ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন কোসসিয়েলনি।

এই জয়ে চার নম্বরে থাকা চেলসির সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে কমালো আর্সেনাল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট চেলসির, আর আর্সেনালের ৪৪।

অ্যানফিল্ডে লিভারপুল জিতেছে ৭ গোলের রোমাঞ্চে। ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে হারিয়ে লিগের শীর্ষে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে এগিয়ে গেল তারা।

প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ৫০তম গোল করলেন সালাহ মোহাম্মদ সালাহ করেন জোড়া গোল। প্রথম মিশরীয় হিসেবে ৫০তম লিগ গোল করেন তিনি, আর অষ্টম আফ্রিকান হিসেবে এই মাইলফলকে পৌঁছান গত মৌসুমের সেরা খেলোয়াড়।

আন্দ্রোস টাউনসেন্ডের গোলে ক্রিস্টাল এগিয়ে যায়। তবে সালাহ ও রবের্তো ফিরমিনোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় লিভারপুল। জেমস টমকিন্স ৬৫ মিনিটে গোল করলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে লিভারপুল। তবে সালাহর দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় তারা। ইনজুরি সময়ে সাদিও মানে চতুর্থ গোল করলে একেবারে শেষ মুহূর্তে ম্যাক্স মায়ার ক্রিস্টালের হয়ে তৃতীয়বার লক্ষ্যভেদ করেন।

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা অষ্টম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে উলা গুনার সুলশারের ম্যানইউ।

ডিবক্সের মধ্যে গায়েতান বোংয়ের ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে ২৭ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন পল পগবা। ১০ মিনিট পর দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হলেও ব্রাইটন গোলরক্ষক ডেভিড বাটনের কাছে পরাস্ত হন অ্যান্থনি মার্শাল। অবশ্য বিরতির তিন মিনিট আগে মার্কাস র‌্যাশফোর্ডের গোলে জয় সুনিশ্চিত করে তারা। এনিয়ে সুলশার দায়িত্ব নিয়ে তার ৬ লিগ ম্যাচের সবগুলো জিতলেন।

২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের পরে পাঁচ নম্বরে ম্যানইউ। চতুর্থ স্থান থেকে ৩ পয়েন্ট পেছনে তারা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম