লা লিগার শিরোপায় চোখ রিয়াল কোচের

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১৫:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:৪০

রিয়াল মাদ্রিদ কোচ সোলারি। লা লিগায় সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর শিরোপা দৌড়ে নিজের দলকে দেখছেন সান্তিয়াগো সোলারি। ২-০ গোলে জয়ের পর লস ব্লাঙ্কোসদের কোচ বললেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়।’

অসম্ভবকে সম্ভব করতে পয়েন্ট হারানো চলবে না রিয়ালের। শিষ্যদের সে কথা মনে করিয়ে সোলারির মন্তব্য, ‘প্রতি ম্যাচে তিন পয়েন্ট পেতে শেষ পর্যন্ত লড়াই করবো আমরা।’

জয়ের পর লুকা মদরিচের প্রশংসা করেছেন কোচ। চোট পেয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলে ম্যাচের শেষ দিকে গোল করেছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী মদরিচ। সোলারি তাই ক্রোয়াট তারকার প্রশংসায় উচ্ছ্বসিত,  ‘মাথায় চোট নিয়েও সে আজ অসাধারণ খেলেছে। সে একজন লড়াকু যোদ্ধা।’

মদরিচের লড়াকু মানসিকতা অন্যদের অনুপ্রাণিত করেছে বলেই সোলারির বিশ্বাস, ‘বিরতির সময় সে ১৫ মিনিট চিকিৎসকের টেবিলে ছিল। সেখান থেকে এসে দ্বিতীয়ার্ধে সে দুর্দান্ত খেলেছে। এমনকি শেষ মিনিটে গোলও করেছে। এ থেকেই দলের প্রতি তার মনোভাব বোঝা যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম