গোলের শতকে সহজ জয় ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ২১:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:১২

অ্যাসিস্টের পর গোলের খাতায় নাম লিখেন লেরয় সানে হাডার্সফিল্ড টাউনের মাঠে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার ৩-০ গোলের এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলের সঙ্গে দূরত্ব কমালো ৪ পয়েন্টে।

গত মৌসুমে অগণিত রেকর্ড গড়া ম্যানসিটি হাডার্সফিল্ডের মাঠে প্রথম গোলে স্পর্শ করেছে মাইলফলক। ইউরোপের পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে একশ গোলের ঘরে পৌঁছেছে পেপ গার্দিওলার দল।

ডিবক্সের বাইরে থেকে ১৮ মিনিটে দানিলোর জোরালো শট হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান ক্রিস্টোফার শিন্ডলার। এই মৌসুমের শততম গোলে এগিয়ে যায় ম্যানসিটি। মাত্র ৩৫ ম্যাচে এই মাইলফলকে তারা। ৯০ গোল করে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের প্যারিস সেন্ত জার্মেই।

ম্যানসিটিকে ওই এক গোলেই আটকে রেখেছিল হাডার্সফিল্ড দ্বিতীয়ার্ধের শুরু পর্যন্ত। কিন্তু ৫৪ মিনিটে লেরয় সানের চমৎকার ক্রসে রহিম স্টারলিংয়ের হেড ব্যবধান দ্বিগুণ করে। এর ১৪৮ সেকেন্ড পর সানে স্কোরশিটে নাম লিখেন।

২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। তাদের উপরে লিভারপুল (৬০)। হাডার্সফিল্ড অবনমন অঞ্চল থেকে এখনও ১০ পয়েন্ট পেছনে থেকে সবার শেষে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম