ফামুসার হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধার প্রথম জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬

মুক্তিযোদ্ধা-শেখ জামাল ম্যাচের একটি মুহূর্ত প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মুক্তিযোদ্ধার বালো ফামুসা। আইভরি কোস্টের এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে লাল জার্সিধারীরা ৩-০ গোলে হারিয়েছে গতবারের রানার্স-আপ শেখ জামালকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম গোল পেতে অবশ্য মুক্তিযোদ্ধাকে অপেক্ষা করতে হয়েছে ৪৩ মিনিট পর্যন্ত। মিডফিল্ডার মোহাম্মদ সোহেলের ক্রস থেকে ফামুসার হেড জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

পিছিয়ে থাকা শেখ জামাল ম্যাচে ফিরবে কী, উল্টো ৬৭ মিনিটে আরেকটি গোল করে নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ নিয়ে নেন ফামুসা। ডান দিক থেকে বক্সে ঢুকে আড়াআড়ি পাসে জামাল গোলরক্ষক সামিউল হাসান মাসুমকে ফাঁকি দিয়ে আইভরি কোস্ট ফরোয়ার্ড লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে মুক্তিযোদ্ধা।

এরপর ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে শেখ জামালকে আবারও হতাশ করেন ফামুসা। একক প্রচেষ্টায় চমৎকার গোলে চলতি লিগে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরে লিগ শুরু করেছিল মুক্তিযোদ্ধা। ফামুসার হ্যাটট্রিকে এলো তাদের প্রথম জয়। অন্যদিকে শেখ জামাল টানা দ্বিতীয় ম্যাচে পেল হারের তিক্ততা।

ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা কোচ আব্দুল কাইয়ুম সেন্টু উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। আগের ম্যাচ দুর্ভাগ্যক্রমে হেরেছিলাম। আজকের (বুধবার) ম্যাচে আত্মবিশ্বাস ছিল, জিতবো। দলের ফিনিশিংও ভালো হয়েছে। এই জয়ে আমি বেশ খুশি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম