হিগুয়েইন এখন চেলসির

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

চেলসির সঙ্গে চুক্তি শেষে জার্সি হাতে হিগুয়েইন আবারও মাউরিসিও সারির শিষ্যত্ব গ্রহণ করলেন গনসালো হিগুয়েইন। এখন তিনি চেলসির। এই মৌসুমের জন্য ধারে ব্লুদের সঙ্গে চুক্তি করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখেন হিগুয়েইন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সারেন চুক্তির আনুষ্ঠানিকতা। জুভেন্টাসের এই ফরোয়ার্ডকে ছয় মাসের জন্য ধার করেছে চেলসি।

অবশ্য সামনের মৌসুম পর্যন্ত তাকে ধারে দলে রাখার পথ খোলা রেখেছে ইংলিশ ক্লাবটি, এজন্য গুণতে হবে ১৮ মিলিয়ন ইউরো। আর একবারের জন্য নিতে হলে খরচ করতে হবে ৩৬ মিলিয়ন ইউরো।

একদিন আগে চুক্তি করলেও বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লিগ কাপ সেমিফাইনালে অভিষেক হচ্ছে না হিগুয়েইনের। আগামী রবিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে প্রথমবার চেলসির জার্সিতে দেখা যেতে পারে তাকে। আলভারো মোরাতার ৯ নম্বর জার্সি উঠবে তার গায়ে।

জুভেন্টাস থেকে এই মৌসুমের শুরুতে ধারে এসি মিলানে যান হিগুয়েইন। হতাশার মধ্যে সময় কেটেছে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের। মৌসুমের প্রথমার্ধে ৮ গোল করেছেন তিনি, আর সবশেষ ১২ ম্যাচে মাত্র একটি। এবার সারির অধীনে আবারও ফর্মে ফিরতে পারেন কিনা দেখার প্রত্যাশা ভক্তদের।

২০১৫-১৬ মৌসুমে নাপোলিতে বর্তমান চেলসি কোচের প্রথম মৌসুমে সিরি ‘এ’ তে ৩৫ ম্যাচে ৩৬ গোল করেন হিগুয়েইন। সারির সঙ্গে পুনর্মিলনীতে রোমাঞ্চিত এই ফরোয়ার্ড, ‘চেলসিতে যোগ দেওয়ার সুযোগ যখনই এলো, তখনই আমি লুফে নিলাম। এই দলকে আমি সবসময় পছন্দ করি, যার আছে সমৃদ্ধ ইতিহাস। চমৎকার এক স্টেডিয়াম এই দলের, খেলে প্রিমিয়ার লিগ যেখানে আমি সবসময় খেলতে চেয়েছি। আশা করি চেলসির আস্থা আমি মাঠে ধরে রাখতে পারবো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম