কোপা আমেরিকায় সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৩:২৫

কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত (ছবি: রয়টার্স) মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী জুনে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকায় হ্যাটট্রিক শিরোপার মিশনে নামছে চ্যাম্পিয়ন চিলি। এবারের তিন ফেভারিট দল পড়েছে ভিন্ন গ্রুপে। রিও কনসার্ট হলে বৃহস্পতিবার ড্র শেষে চূড়ান্ত হয়েছে ১২ দলের তিন গ্রুপ।

‘এ’ গ্রুপে ব্রাজিল প্রতিদ্বন্দ্বিতা করবে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরুকে। এনিয়ে টানা তৃতীয়বার গ্রুপে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু। গতবার শেষ ম্যাচে পেরুর কাছে হেরে গ্রুপ থেকে বিদায় নেয় ব্রাজিল। এবার দেশের মাটিতে ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে সেলেকাওরা।

গ্রুপ প্রতিপক্ষ নিয়ে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘লোকেরা আমাকে ড্র নিয়ে প্রশ্ন করেছে। কেউ বলছে এটা সহজ, আবার কেউ বলছে সাবধান। আমাদের কাজ হলো শীর্ষ পর্যায়ের পারফর্ম করা, আনন্দ নিয়ে খেলা এবং গর্বের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা। আমাদের সত্যিই ভালো খেলতে হবে এবং সেটা করতে পারলেই চ্যাম্পিয়ন হতে পারবো।’

ব্রাজিলের মতো তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গতবারের রানার্সআপ আর্জেন্টিনাও। গতবার টাইব্রেকারে ফাইনাল হারের আগে চিলির সঙ্গে গ্রুপে লড়াই করেছিল তারা। এবার তারা ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও আমন্ত্রিত দল কাতারকে।

১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গত দুটি ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনার লড়াই।

কোপা আমেরিকা পর্যন্ত চুক্তিবদ্ধ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি বলেছেন, ‘প্রতিযোগিতাটা কঠিন। কিন্তু আমরা কাকে খেলতে যাচ্ছি সেটা বড় বিষয় নয়, আমাদের জয় অব্যাহত রাখতে হবে। আমরাও অন্যদের মতো ভালো দল।’

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হচ্ছে চিলি। ‘সি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে উরুগুয়ে ১৬ জুন খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর পরদিন চিলি মুখোমুখি হবে আমন্ত্রিত দল জাপানের।

প্রতিপক্ষদের সমীহ করছেন চিলির কোচ রেইনালদো রুয়েদা, ‘নিঃসন্দেহে ব্রাজিলের ফুটবলীয় সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমি মনে করি আমরা উপভোগ্য একটা খেলা উপহার দিতে পারবো।’

৭ জুলাই মারাকানার রিও ডি জেনিরোতে হবে টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী ম্যাচ হবে সাও পাওলোতে। অন্য তিন ভেন্যু হচ্ছে বেলো হরিজোন্তে, পোর্তো অ্যালেগ্রে ও সালভাদোর। ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী