প্রবাসী ফুটবলার খুঁজে পাচ্ছে না বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৯:৫৫

হামজা চৌধুরীকে (ডানে) পাওয়ার সম্ভাবনা কম জাতীয় দলের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খুঁজছেন জেমি ডে। কয়েকজনের খোঁজও পেয়েছেন বাংলাদেশের ইংলিশ কোচ। তাদের মধ্যে অন্যতম হামজা দেওয়ান চৌধুরী। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লিস্টার সিটির এই মিডফিল্ডারকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ইংল্যান্ডের লাফবরোতে জন্ম নেয়া হামজা চৌধুরীর মা বাংলাদেশি আর বাবা গ্রানাডার। তাকে দলে নিতে লিস্টারের সঙ্গে যোগাযোগ করেছিলেন জেমি। কিন্তু লাভ হয়নি।

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে জাতীয় দলের কোচ বলেছেন, ‘লিস্টার সিটির সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনও সাড়া পাইনি। আমার কাছে হামজার ফোন নম্বরও নেই। অবশ্য হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছে। তাই সে হয়তো ইংল্যান্ড দলের হয়ে খেলতে আগ্রহী।’

আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করলেও সফল হননি জেমি ডে। তিনি অবশ্য হাল ছেড়ে দেওয়ার পাত্র নন, ‘কয়েকজন প্রবাসী ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছি। তবে বলার মতো কিছু হয়নি। আমরা অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আমরা একাধিক খেলোয়াড়ের ভিডিও দেখেছি। তবে জাতীয় দলে খেলার মতো মানসম্মত খেলোয়াড় পাওয়া যায়নি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম