ম্যানইউর বিপক্ষে নেইমারকে প্রত্যাশা করছেন না কোচ!

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১৫:১২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৫:১৪

ম্যানইউর বিপক্ষে নেইমারকে প্রত্যাশা করছেন না কোচ! স্ট্রাসবর্গের বিপক্ষে ফরাসি কাপে পাওয়া চোটে নেইমারকে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মনে করছেন থোমাস টুখেল।

রবিবার প্যারিস সেন্ত জার্মেই কোচ নিশ্চিত করেছেন, মেটাটারসাল চোটের চিকিৎসা শুরু করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমারের ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তারপরও ম্যানইউর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তার মাঠে নামা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন টুখেল।

আগামী ১২ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ষোলোর প্রথম লেগ খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা। ওই ম্যাচের জন্য নেইমারের ফিট থাকার সম্ভাবনা খুবই কম বললেন টুখেল, ‘এটা হতে যাচ্ছে খুবই কঠিন ব্যাপার। এরই মধ্যে আমি বলেছি (শনিবার) তার ফেরার দিনক্ষণ এত তাড়াতাড়ি বলা যাবে না। প্রথম সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে, যা খুব গুরুত্বপূর্ণ। তার চিকিৎসা কীভাবে শুরু হয় সেটাও দেখার ব্যাপার।’

নিজের শঙ্কার কথা লুকাননি পিএসজি কোচ, ‘তারপরই আমরা পরিষ্কার কিছু বুঝতে পারবো। কিন্তু তার ফেরার সম্ভাবনা খুবই কম- এটা গোপন নয়।’

রবিবার নেইমারকে ছাড়া খেলতে নেমে রেনেকে বিধ্বস্ত করেছে পিএসজি। এদিনসন কাভানি করেন জোড়া গোল।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিঁলের সঙ্গে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে পিএসজি, খেলেছেও দুই ম্যাচ কম। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী