জয়ে ফিরলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ২১:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:২৩

আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচের একটি মুহূর্ত আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে হারতে হয়েছিল ঢাকা আবাহনীকে। ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। সোমবার প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের দেখা পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। মুক্তিযোদ্ধাকে হারিয়েছে তারা ২-০ গোলে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর দাপুটে ফুটবলের সামনে সুবিধা করতে পারেনি মুক্তিযোদ্ধা। লিগের দ্বিতীয় ম্যাচে শেখ জামালকে হারানো দলটি আবাহনীর বিপক্ষে পেল হারের তিক্ত স্বাদ।

শুরু থে্কেই আবাহনী ছিল আক্রমণাত্মক। ম্যাচের ৮ মিনিটে ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রো থেকে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের হেড সতীর্থ রুবেল মিয়ার শরীরে লেগে ফিরে এলে হতাশ হতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। ১৩ মিনিটে আবার নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার জোরালো শট বারের ওপর দিয়ে যায়।

৩০ মিনিটে আবাহনী এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ডান প্রান্ত থেকে রায়হানের লম্বা থ্রো-ইন ক্লিয়ার করতে গিয়ে মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দেন।

১ গোলে এগিয়ে থেকে আবাহনী ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে। ৬০ মিনিটে ডিফেন্ডার ওয়ালী ফয়সালের ক্রসে আরেক ডিফেন্ডার তপু বর্মণের হেড গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল ঝাঁপিয়ে রুখে দেন।

মিনিট নয়েক পর সানডে চিজোবা মুক্তিযোদ্ধার সমতা ফেরানোর স্বপ্ন ভেঙে দেন। হাইতির বেলফোর্ট কেরভেন্সের পাসে সানডে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করলে ২-০ গোলে এগিয়ে যায় আবাহনী।

শেষের দিকে মুক্তিযোদ্ধা ব্যবধান কমানো চেষ্টা করেও সফল হতে পারেনি। ৮৮ মিনিটে ত্রিনিদাদিয়ান ডিফেন্ডার শেন অ্যান্থনির হেড বারের ওপর দিয়ে যায়।

ম্যাচ জিতে স্বভাবতই খুশি আবাহনীর কোচ মারিও লেমস, ‘বসুন্ধরার কাছে হারটি ছিল দুঃখজনক। আজকের (সোমবার) ম্যাচ দিয়ে দল ঘুরে দাঁড়িয়েছে। আমরা প্রতিপক্ষকে কোনও সুযোগ দেইনি। সানডে সহ অন্যরা ভালো খেলেছে। সামনের দিকে দল আরও ভালো খেলবে।’

মুক্তিযোদ্ধার কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর কণ্ঠে হতাশা, ‘কোনও কিছু বুঝতে পারছি না। বিদেশি খেলোয়াড়রা দলকে জেতাচ্ছে, আবার তারাই হারের পেছনে ভূমিকা রাখছে। এভাবে চললে দল ভালো করবে কিভাবে! তবে আবাহনী যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম