বসুন্ধরা কিংসের টানা তৃতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৮:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:১৪

বসুন্ধরার গোল উল্লাস (ফাইল ছবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অব্যাহত রয়েছে বসুন্ধরা কিংসের জয়যাত্রা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা আবাহনীকে হারিয়ে উড়তে থাকা নবাগত দলটি টানা তৃতীয় ম্যাচ জিতলো বুধবার। স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে আরেক নতুন ক্লাব নোফেল স্পোর্টিংকে।

নতুন দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে আধিপত্য ছিল বসুন্ধরার। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রথমার্ধেই গোল পায় তারা। ২৩ মিনিটে ফরোয়ার্ড মতিন মিয়া এগিয়ে দেন দলকে। কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দেশোবিকভের রক্ষণ চেঁড়া পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু কোস্টারিকার দানিয়েল কোলিনদ্রেসের ফ্রি কিক ক্রস বারে লেগে ফিরে যায়।

প্রথমার্ধ এক গোলে এগিয়ে থেকে শেষ করে বসুন্ধরা। দ্বিতীয় গোলের খোঁজে তারা মরিয়া হয়ে ওঠে শেষ ৪৫ মিনিট। সফলও হয় তারা শেষ দিকে। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর জোরালো শট গোলরক্ষককে চমকে দিয়ে জালে জড়ায়।

ইনজুরি সময়ে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার গতিময় শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি। দুই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অস্কার ব্রুজনের দলকে। আর নোফেলকে দেখতে হলো টানা দ্বিতীয় হার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি