মোহামেডানকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

মোহামেডান-ব্রাদার্স ম্যাচের একটি মুহূর্ত আক্রমণে এগিয়ে থেকেও মোহামেডান জয়ের দেখা পেল না। প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাদা-কালোদের। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি হেরেছে ১-০ গোলে। পানামার ফরোয়ার্ড জ্যাক দানিয়েলসের একমাত্র লক্ষ্যভেদে কমলা জার্সিধারীরা পেয়েছে প্রথম জয়।

বিজেএমসির বিপক্ষে দারুণ জয়ে লিগ শুরু করা মোহামেডান আগের ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আরামবাগের বিপক্ষে। তৃতীয় ম্যাচে এসে আগ্রাসী ফুটবল খেললেও হারের তিক্ততা পেতে হলো তাদের।

বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে ছিল মোহামেডানের একচেটিয়া প্রাধান্য। ম্যাচের ৮ মিনিটে গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোর স্কয়ার পাস থেকে নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজি শট নেওয়ার আগেই ডিফেন্ডার মোহাম্মদ সজল ক্লিয়ার করেন।

এরপর ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পী একাই দুটো সুযোগ নষ্ট করেন। প্রথমটিতে এই ফরোয়ার্ডের শট গোলরক্ষক সুজন চৌধুরী গ্রিপে নিয়ে নেন। পরে প্রথমার্ধের ইনজুরি টাইমে মিডফিল্ডার কায়সার আলী রাব্বির ক্রস বাপ্পী ঠিকমতো প্লেসিং করতে পারেননি।

গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর ব্রাদার্স এগিয়ে যেতে সময় নেয়নি। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন সান্তোসের পাসে পানামার ফরোয়ার্ড জ্যাক দানিয়েলসের জোরালো শট জালে জড়িয়ে যায়।

সমতায় ফিরতে মরিয়া মোহামেডান একের পর এক আক্রমণ চালাতে থাকে। ব্রাদার্স গোলরক্ষক সুজন চৌধুরী দুর্দান্ত সেভে গোল আর পায়নি তারা। ৭৫ মিনিটে ল্যান্ডিংয়ের শট প্রতিহত করেন সুজন, পরের মিনিটে বাঁ প্রান্ত থেকে কিংসলের টোকা ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।

ব্রার্দার্সের জয়ের নায়ক দানিয়েলস বলেছেন, ‘ঢাকার মাঠে গোল করে আমি খুশি। এর আগে স্বাধীনতা কাপে প্রথম গোল করেছিলাম। এবারের লিগে ১১-১২টি গোল করতে চাই।’

ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিনও খুশি, ‘আগের ম্যাচে কিছু ভুলের কারণে হারতে হয়েছিল। এই ম্যাচে ছেলেরা তেমন ভুল করেনি। পানামার দানিয়েলস গোল পেয়েছে, সবকিছুই হয়েছে পরিশ্রমের কারণে।’

মোহামেডানের কোচ আলী আজগর নাসির টানা দ্বিতীয় ম্যাচ হেরে হতাশ, ‘এভাবে গোলের সুযোগ হারালে আমরা ম্যাচ জিতবো কী করে! ল্যান্ডিং ও কিংসলে একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম