ডিএফএ নিয়ে মহাপরিকল্পনা বাফুফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

চলছে বাফুফের নির্বাহী কমিটির সভা জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএকে ঢেলে সাজাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডিএফএ’র উন্নয়নে কয়েকটি প্রস্তাবনাও তৈরি করেছে দেশের ‍ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বাফুফের জরুরি সভার অন্যতম এজেন্ডা হবে ডিএফএ।

রবিবার নির্বাহী কমিটির সভা শেষে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগামী পরশু জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠেয় এই সভায় বাফুফের পক্ষ থেকে দেশের ফুটবলের উন্নয়ন বিষয়ক কয়েকটি প্রস্তাবনা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। আশা করি, প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাব আমরা।’

পরিকল্পনা বা প্রস্তাবনা নিয়ে বাফুফে সহ-সভাপতির মন্তব্য, ‘আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার পক্ষে। প্রতিমন্ত্রী যতদিনের জন্য পরিকল্পনা দিতে বলবেন আমরা ততদিনই দেবো। তবে আমরা আপাতত পাঁচ বছরের জন্য পরিকল্পনা দিতে চাই।’

দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জাহিদ আহসান রাসেলের সখ্যতা অনেক দিনের। দীর্ঘদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তাই একটু বেশি প্রত্যাশা বাফুফের। এ বিষয়ে কাজী নাবিল বলেছেন, ‘নতুন প্রতিমন্ত্রী আমাদের ক্রীড়াজগতের মানুষ। তিনি দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। প্রতিমন্ত্রীর কাছে দীর্ঘদিনের দাবি সুন্দরভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছি আমরা। তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তা দেখবেন বলে আমাদের বিশ্বাস।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম