শেখ রাসেলের কাছেও মোহামেডানের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

শেখ রাসেল ক্রীড়া চক্র দল বিজেএমসির বিপক্ষে দারুণ জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব হেরেই চলেছে। তাদের টানা তৃতীয় হারের তেতো স্বাদ দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার ৩-০ গোলে টানা তৃতীয় ম্যাচ জিতেছে সাইফুল বারী টিটুর দল।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট শেখ রাসেলের। আর সমান খেলে মোহামেডানের পয়েন্ট ৩।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ছিল শেখ রাসেলের আধিপত্য। তারই পুরস্কার তারা পায় প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে।

১১ মিনিটে গোলমুখ খোলে শেখ রাসেল। ডান প্রান্ত থেকে বিপলু আহমেদের ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন প্লেসিং করে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর ম্যাচে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে মোহামেডান। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোর ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শেখ রাসেল গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে শেখ রাসেল ব্যবধান দ্বিগুণ করে। ব্রাজিলের ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দা সিলভার বাঁ প্রান্তের কর্নার থেকে রাফায়েল ওদোয়িনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি শটে দ্বিতীয় গোল করে শেখ রাসেল। নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উদোকার ভলি জড়ায় জালে।

বিরতির পরও শেখ রাসেল আক্রমণে পিছপা হয়নি। ৬০ মিনিটে উদোকার কর্নার মোহামেডানের গোলকিপার সারোয়ার জাহান ফিরিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে ডিফেন্ডার খালেকুজ্জামানের শট সাইড বারের অনেক দূর দিয়ে যায়।

তবে পরের মিনিটে মোহামেডানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আজিজভ আলিসের। দুইজনকে কাটিয়ে ডান পায়ের শটে দলের তৃতীয় গোল করেন এই উজবেক ফরোয়ার্ড।

মোহামেডানের বিপক্ষে জয়ের উচ্ছ্বাস শেখ রাসেল কোচ টিটুর কণ্ঠে, ‘কোনও ম্যাচই আমরা হালকা করে দেখছি না। সব ম্যাচ জিততে চাই। প্রথম দিকের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। মোহামেডানের সঙ্গে জিততে পেরে আমরা খুশি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের