মেসিকে বদলি নামানোর ব্যাখ্যা দিলেন ভালভারদে

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৩

রিয়ালের বিপক্ষে আলো ছড়াতে পারেননি মেসি কোপা দেল রে এল ক্লাসিকোতে লিওনেল মেসির নামা নিয়ে শঙ্কা ছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে তিনি নামলেন, কিন্তু বদলি হিসেবে। বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভারদে জানালেন, পুরোপুরি ফিট ছিলেন না বলেই দ্বিতীয়ার্ধে নামানো হয় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষ ঊরুতে চোট পান মেসি। তারপরও তাকে দলে রেখেই ন্যু ক্যাম্পে রিয়ালের মুখোমুখি হয় বার্সা। তার জায়গায় একাদশে ঢোকা ম্যালকমের গোলে হার এড়ায় কাতালান জায়ান্টরা। মেসি বদলি হিসেবে শেষ আধ ঘণ্টা খেললেও দলকে জেতাতে পারেননি। বুধবারের ড্রয়ের পর ভালভারদের ব্যাখ্যা, ম্যাচের আগে চোটের কারণে কিছুটা অস্বস্তিতে ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে নামানোর ঝুঁকি নিতে চাননি ভালভারদে, ‘দল ও খেলোয়াড়ের জন্য যেটা সবচেয়ে ভালো তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন আপনি। তার অস্বস্তি ছিল। আজ (বুধবার) সে আগের চেয়ে ভালো অবস্থায় ছিল, কিন্তু আমরা ভেবেছি দ্বিতীয়ার্ধে তাকে নামানোই সবচেয়ে ভালো হবে। সে দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি বল পেলে প্রত্যেক সময় সে বিপদ তৈরি করতে পারে।’

আগামী রবিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর মাঠে খেলবে বার্সেলোনা। ওই ম্যাচে মেসিকে শুরু থেকে পেতে আশাবাদী কোচ, ‘আমি জানি না। যদি সে সুস্থ থাকে, তাহলে খেলবে। আমি আশা করি তেমন কিছু হবে।’

১-১ গোলে ড্রর পর ২৭ ফেব্রুয়ারির দ্বিতীয় লেগে ফেভারিট হিসেবে রিয়াল সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে কিনা প্রশ্নে ভালভারদের জবাব, ‘এটা স্পষ্ট যে বার্নাব্যুতে আমাদের গোল করতেই হবে। কিন্তু ওই ম্যাচের আগে অনেক সময় আছে। আমাদের ঠাণ্ডা থাকতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম