৩-৪ সপ্তাহ মাঠের বাইরে আর্থার

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৯

আর্থার বার্সেলোনার জন্য আরেকটি বড় ধাক্কা। চোটের তালিকায় এবার যোগ দিলেন আর্থার। চমৎকার পারফর্ম করা এই মিডফিল্ডার হ্যামিস্ট্রিং চোটে ছিটকে গেছেন তিন থেকে চার সপ্তাহের জন্য।

বার্সেলোনা নিশ্চিত করেছে খবরটি। অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে, ‘পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে আর্থার বাঁ হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।’

এর মানে ফেব্রুয়ারি মাসে আর মাঠে নামা হচ্ছে না আর্থারের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গত গ্রীষ্মে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার পড়লেন ইনজুরিতে। গত বছরের নভেম্বরে পেশির চোটে দুই সপ্তাহ ছিলেন মাঠের বাইরে।

এবারের নতুন চোটে বেশ কয়েকটি ম্যাচ মিস করছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। ফেব্রুয়ারির ব্যস্ত সূচিতে বার্সেলোনা লিগে অ্যাওয়ে ম্যাচ খেলবে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে, ঘরের মাঠে নামবে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে, এরপর চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়েতে লিওঁ ও লিগে সেভিয়ার মাঠে মুখোমুখি হয়ে  কোপা দেল রে খেলতে যাবে রিয়াল মাদ্রিদের মাঠে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক