১৪ ফেব্রুয়ারি শুরু বিজিএমইএ কাপ ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। ১৫টি দলের অংশগ্রহণে খেলা হবে উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অ্যাস্ট্রো টার্ফে।

ফাইনাল খেলা হবে ১ মার্চ, ভেন্যু বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। 

টুর্নামেন্টের বিস্তারিত জানাতে আজ (শনিবার) দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।

বিজিএমএই কাপের এই তিন গ্রুপে ৫টি করে দল অংশ নিবে। দলগুলো হলো কমফিট কম্পোসিট নিট, বান্ডো ডিজাইন, সেলফ ইনোভেটিভ ফ্যাশন্স, ফরটিস গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, মাস্ক গ্রুপ, ভার্সেটাইল অ্যাপারেল, ভার্সেটাইল ফ্যাশন্স, অ্যাস্পায়ার গার্মেন্টস, লায়লা স্টাইলস, স্টার্লিং গ্রুপ, আলি গার্মেন্টস, এপিলিয়ন, তুসুকা গ্রুপ ও টর্ক ফ্যাশন।

এবারের টুর্নামেন্টের স্পন্সর বিউএফটি, লায়লা গ্রুপ, সেইলর বাই এপিলিয়ন, শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং জুকি বাংলাদেশ।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেনি এর সহসভাপতি (ফিন্যান্স) মোঃ নাসির, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বিইউএফটি’র চেয়ারম্যান মোজাফফার সিদ্দিক।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী